হোম > রাজনীতি

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

আমার দেশ অনলাইন

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার দুপুর আড়াইটার দিকে তাদের আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই যে, জাসদ কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়ে গোপন বৈঠক করছেন। সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এখান থেকে তাদের আটক করা হয়। তারা যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারেন, সে বিষয়েও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

অভিযান সম্পূর্ণ শেষ হলে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে বলেও জানান তিনি।

মিরপুরে রাড্ডা হাসপাতালে হামলা ও ভাঙচুরে এবি পার্টির তীব্র নিন্দা

‘এবার ক্ষমতার গরমের আঁচ পড়ল স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপর’—জামায়াত আমিরের প্রতিক্রিয়া

পরিকল্পিতভাবে ঐতিহাসিক সংগ্রামী ব্যক্তিত্বদের আড়াল করা হয়েছে: জেডিপি আহ্বায়ক

তুরস্ক ও মালয়েশিয়ার নারী প্রতিনিধিদলের সঙ্গে জামায়াতের মহিলা বিভাগের মতবিনিময়

ভেরিফিকেশনের নামে সুপারিশপ্রাপ্তদের বাদ দেওয়ার অভিযোগ, পুনঃতদন্ত চায় এবি পার্টি

প্রাথমিক শিক্ষক নিয়োগে ‘অস্বচ্ছতা ও বৈষম্যের’ তীব্র প্রতিবাদ জামায়াতের

চাঁদাবাজ-টেন্ডারবাজ-দখলবাজদের বিষদাঁত উপড়ে ফেলতে হবে: চরমোনাই পীর

জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত নেতা অধ্যাপক মুজিবুর রহমানের সাক্ষাৎ

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে জেএসডির মানববন্ধন

মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে জামায়াতের দায়িত্বশীলদের