হোম > রাজনীতি

খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার ষান্মাসিক মজলিসে শুরা অধিবেশন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান বলেছেন, স্বাধীনতার পরবর্তী সময়ে যারাই ক্ষমতায় গিয়েছে, তারাই ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করেছে। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে দুর্নীতি করেছে। দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। অবৈধ প্লট, জমিসহ বিভিন্ন স্থাবর-অস্থাবর সম্পদ গড়ে তুলেছে। মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকার কমিশন বাণিজ্য করেছে। তিনি বলেন, জাতি এসব থেকে মুক্তি চায়। আগামীর বাংলাদেশকে দুর্নীতিমুক্ত একটি উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়। তিনি দেশকে লুটেরা ও ফ্যাসিবাদমুক্ত করতে জুলাই সনদ বাস্তবায়নের জন্য নতুন সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।

গতকাল ৭ জুলাই, মঙ্গলবার রাত ৮টায় লন্ডনস্থ মজলিস কার্যালয়ে খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখা আয়োজিত নির্বাহী বৈঠক ও ষান্মাসিক মজলিসে শুরা অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি উপর্যুক্ত কথা বলেন।

শাখা সভাপতি মাওলানা সাদিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল করিম মামরখানীর পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা এনামুল হক, হাফিজ শেখ মুশতাক আহমদ, আব্দুল করিম উবায়েদ, মাওলানা আতাউর রহমান জাকির, হাফিজ মাওলানা কামরুল হাসান খাঁন, মাওলানা আব্দুল আহাদ, কাজী মাওলানা আব্দুর রহমান, মাওলানা ফুজায়েল আহমাদ নাজমুল, মাওলানা নুমান উদ্দিন, মাওলানা নুরুল আমীন, মাওলানা জাবির আহমদ, মাওলানা আশরাফুল মাওলা, মাওলানা সাইদুর রহমান প্রমুখ।

উখিয়ায় পাহাড়ধসে ৮ শিক্ষার্থীর মৃত্যুতে শিবিরের শোক ও উদ্বেগ প্রকাশ

হলে সিট দখল ও ছাত্রদল নেতা কর্তৃক মারধরের ঘটনায় ঢাকা কলেজে তদন্ত কমিটি গঠন

কক্সবাজারে পাহাড়ধসে ৮ শিক্ষার্থীর মৃত্যুতে জামায়াতের শোক

সরকারি হিসাব কমিটির সভাপতি ডা. তাহের

ব্যাংক লুটেরাদের ‘ডিম থেরাপি’ দেওয়ার দাবি বিএনপি এমপির

প্রাথমিকে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শেখাতে নূরানী শিক্ষক নিয়োগের দাবি জামায়াত এমপির

পুরো চট্টগ্রাম আজ পানিতে ভাসছে: সংসদে শাহজাহান চৌধুরী

আরিফ মুনসহ ৫ নেতাকর্মীকে গ্রেপ্তারের নিন্দা জাতীয় যুবশক্তির

বিএনপি নিজেদের সংশোধন না করলে চূড়ান্ত লড়াই হবে: মামুনুল হক

গণভোটের রায়কে অগ্রাহ্য করার সুযোগ দেব না: বিরোধীদলীয় নেতা