হোম > রাজনীতি

জুলাই সনদ আদেশ জারি ছাড়া জনগণ নির্বাচন মানবে না: ড. হেলাল উদ্দিন

স্টাফ রিপোর্টার

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমিরর (ঢাকা-৮ আসনের প্রার্থী) অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, জুলাই সনদ আদেশ জারি ছাড়া জনগণ নির্বাচন মেনে নেবে না।

বুধবার বিকেলে ঢাকা-৮ সংসদীয় আসনের কাকরাইল-রমনা এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

ড. হেলাল উদ্দিন বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি হচ্ছে জুলাই সনদ। এই সনদের আদেশ জারি করে নভেম্বরের মধ্যে গণভোট দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সেই আলোকেই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।

এসময় তিনি আরো বলেন, কোনো অবস্থাতেই জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে সম্ভব নয়। একজন ভোটার গণভোটের সবগুলো প্রস্তাব পড়ে, বুঝে ভোট দেওয়ার জন্য যেই সময়ের প্রয়োজন একই দিনে জাতীয় নির্বাচন হলে সকল ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সময়-সুযোগ পাবে না। ফলে জাতীয় নির্বাচন এবং গণভোট দুটিই প্রশ্নবিদ্ধ হবে। হেলাল উদ্দিন বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া না হলে আবারো ফ্যাসিবাদের উত্থান ঘটবে, শহীদদের রক্ত বৃথা যাবে। জামায়াতে ইসলামী এদেশের জনগণকে সঙ্গে নিয়ে শহীদদের রক্ত বৃথা যেতে দেবে না।

পথসভা শেষে ড. হেলাল উদ্দিনের নেতৃত্বে উপস্থিত নেতাকর্মীরা কাকরাইল, রমনা এলাকার বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী, দোকান কর্মচারী ও পথচারীদের মাঝে দলের লিফলেট বিতরণ করেন। এসময় তারা ঢাকা-৮ আসনে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে সমর্থন কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক ও ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আবদুস সাত্তার সুমন, রমনা থানা আমির আতিকুর রহমান, থানা নায়েবে আমির অ্যাডভোকেট সুলতান উদ্দিন সহ স্থানীয় নেতাকর্মীরা।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা