হোম > রাজনীতি

সুপারিশ পর্যালোচনার পর মতামত দেবে ১২ দলীয় জোট

জাতীয় ঐকমত্য কমিশন

স্টাফ রিপোর্টার

জাতীয় ঐকমত্য কমিশন কর্তৃক প্রেরিত সুপারিশগুলো আরো পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে সে বিষয়ে মতামত দেবে বলে জানিয়েছে ১২ দলীয় জোট। শুক্রবার (৭ মার্চ) জোটের এক সভায় এ সিদ্ধান্ত হয়।

১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে ১২ দলীয় জোটের অস্থায়ী কার্যালয়ে জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে দেশের সংবিধান, নির্বাচন, পুলিশ, জনপ্রশাসন, বিচার, দুর্নীতির বিষয়ে সংস্কারের লক্ষ্যে গঠিত সংস্কার কমিটি কর্তৃক প্রেরিত সুপারিশগুলো নিয়ে প্রাথমিক আলাপ-আলোচনা হয়।

এতে আরো উপস্থিত ছিলেন জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম এবং জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা।

বৈঠকে আরো সিদ্ধান্ত হয় যে, এ বিষয়ে জোটের পূর্ণাঙ্গ বৈঠকে বিশদভাবে আলোচনা করা হবে। তবে নির্ধারিত সময়ে ঐকমত্য কমিশনের এ সব সুপারিশ পর্যালোচনা করে প্রতিবেদন প্রেরণ করা সম্ভব নাও হতে পারে। প্রাথমিকভাবে ঐকমত্য কমিশনের নিকট এক সপ্তাহ সময় বৃদ্ধির অনুরোধ জানানো হবে।

কৃষি কার্ড আর ফ্যামিলি কার্ডের মাধ্যমে অর্থনীতিকে খাদের কিনারায় পৌঁছাবেন না

নবী (সা.)–কে কটূক্তির দায়ে মৃত্যুদণ্ডের বিধান করে আইন পাসের দাবি হানজালার

ঢাকা বারের নির্বাচনে লড়ছেন এনসিপির ৩ আইনজীবী

রাস্তা চওড়া না হলে মানুষ আমাকে বেঁধে রাখবে

নতুন কর্মসূচি নিয়ে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক বৃহস্পতিবার

হাসনাত কেন মনজুর আলমের বাসায় যান, জানালেন বাকের

এনসিপির হয়ে মেয়র নির্বাচন করা নিয়ে যা বললেন মনজুর

নিজ বাসার সামনে হাসনাতের সঙ্গে কী হয়েছিল, জানালেন মনজুর

যুবদলের নেতৃত্বে মব সন্ত্রাসের ঘটনায় জাতীয় যুবশক্তির নিন্দা

বঞ্চিত শিশু-প্রবীণদের সাথে ছাত্রদল নেতা বাসিতের নববর্ষ উদযাপন