হোম > রাজনীতি

ইনক্লুসিভের নামে আ.লীগ ও জাপার নির্বাচনের সুযোগ নেই: রাশেদ খাঁন

স্টাফ রিপোর্টার

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেছেন, ইনক্লুসিভ নির্বাচনের নামে আওয়ামীলীগ ও তার দোসর জাতীয় পার্টির মাধ্যমে নির্বাচন করার সুযোগ নেই। যদি তারা ন্যূনতম সুযোগ পায় তবে আবারও ফ্যাসিবাদ ফিরিয়ে আনবে।

তিনি বলেন, আমরা নির্বাচনের বিরুদ্ধে না, নির্বাচন বানচালও আমরা করতে দিবোনা। আমরা চাই ঐক্যমতের ভিত্তিতে সংস্কার ও বিচারের সঠিক গতিপথ তৈরির মাধ্যমে এই দেশে নির্বাচন হবে। এই সরকারের ভুল থাকতে পারে, কিন্তু সরকারকে আমরা ব্যর্থ হতে দিতে পারিনা।

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ যুব অধিকার পরিষদ এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে "গণঅভ্যুত্থান পরবর্তী বিপ্লবীরা কতটা নিরাপদ শীর্ষক আলোচনা সভায়" তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, আমাদের উপর যে হামলা হয়েছে এটার বিচার না হলে ভবিষ্যতে এমন আরও ঘটনা ঘটবে। সুতরাং আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই বিচার হওয়া দরকার।

রাশেদ বলেন, আমরা তো সেনাবাহিনীর পক্ষে সবসময় বক্তব্য দিয়েছি যে, এই প্রতিষ্ঠানকে বিতর্কিত করা যাবেনা। কিন্তু নুরুল হক নুরের উপর হামলার পরে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এটা পুনরুদ্ধারের জন্য হলেও দোষীদের বিচার করা দরকার।

পুলিশের মধ্যে যারা এই হামলায় জড়িত তাদের বিচার চেয়ে তিনি বলেন, একটি রাজনৈতিক দলের প্রধান নেতার উপর এমন হামলা, কার্যালয়ে ঢুকে নেতাকর্মীদের আহত করা ছোট কোন ঘটনা নয়। এই ঘটনার সমাধান ও প্রতিকার না হলে ভবিষ্যতে এমন ঘটনা আরও ঘটতে পারে। গণঅধিকার পরিষদ সবসময় আইনের শাসনে বিশ্বাস করে। আলেচনা সভায় আরও বক্তব্য রাখেন বিভিন্ন যুব সংগঠনের নেতমবৃন্দরা।

জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সাংবাদিকদের সম্মানে ইফতার

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সারজিস আলম

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সর্বশেষ যে তথ্য জানা গেল

কালকের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন না করলে আন্দোলনে নামবে ১১দলীয় ঐক্য

পবিত্র ওমরাহ পালনে গেলেন মামুনুল হক

অনভিজ্ঞতায় ভুগছে জামায়াতে ইসলামী

আমাদের ভোটটা গণনার সময় রক্ষা করতে পারিনি: সারজিস আলম

ঝিনাইদহে মহিলা জামায়াতের ইফতারে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা

বিডিআর বিদ্রোহের মাধ্যমে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দাবি নাহিদ ইসলামের