হোম > রাজনীতি

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডন নেয়া হচ্ছে

আতিকুর রহমান নগরী

সংবাদ সম্মেলনে ডা. জাহিদ হোসেন

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। বৃহস্পতিবার মধ্যরাতে অথবা শুক্রবার সকালে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশে তাকে নেওয়া হতে পারে।

আজ বিকাল পৌনে ৩টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

এদিকে কাতারের আমির জানিয়েছেন, খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত কাতার।

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২৯ নভেম্বর অ্যাম্বুলেন্স পাঠিয়ে সহযোগিতার করার জন্য চিঠি লেখেন দেশটির কাছে। আজ আনুষ্ঠানিকভাবে এ সহযোগিতা প্রদানের কথা জানিয়েছে কাতার।

বহু বছর ধরে খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত বছরের ৫ আগস্টে গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়া মুক্তি পান। এরপর চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। চিকিৎসার জন্য ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন তিনি।

ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়তে হবে: মামুনুল হক

জিয়াউর রহমানের নেতৃত্বে দেশ গণতান্ত্রিক ধারায় ফিরে আসে

অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি: মোনায়েম মুন্না

মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন

মিরপুরে এমপি কর্মীদের ওপর হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

সরকারের কাঁধে হাসিনা ও আওয়ামী লীগের ভূত সওয়ার হয়েছে

বাংলাদেশের সামনে এখন তিনটি বড় লড়াই: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়ানোর জন্য হবে আগামীর বিপ্লব

রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক

রূপনগরে জামায়াত এমপির কর্মীদের ওপর হামলার অভিযোগ