হোম > রাজনীতি

সেনানিবাসে ভারতীয় সামরিক কর্মকর্তা কেন, প্রশ্ন রাশেদের

স্টাফ রিপোর্টার

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা আমলে দেশটা ভারতের করদ রাজ্য ছিল। রাজনীতি, সরকারি, বেসরকারি, প্রশাসন সব জায়গায় শেখ হাসিনা, ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর উপস্থিতি নিশ্চিত করেছিল। কিন্তু হাসিনামুক্ত বাংলাদেশে দেশের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর সেনানিবাসের অভ্যন্তরে অবস্থিত সশস্ত্র বাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান এমআইএসটিতে ভারতীয় সেনা, নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তা কেন?

রোববার দিনাজপুর বাহাদুর বাজার লিলি মোড়ে গণসংযোগ, লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল শেষে পথসভার সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বাংলার মসনদে ফেরানোর জন্য ভারত ক্রমাগত ষড়যন্ত্র করে যাচ্ছে। এরমধ্যে সেনানিবাসের অভ্যন্তরে তাদের সামরিক কর্মকর্তারা থাকলে দেশের গুরুত্বপূর্ণ সামরিক তথ্য ভারতে পাচার হয়ে যাবে। দেশের জন্য চরম নিরাপত্তা ঝুঁকি এড়াতে দ্রুততম সময়ের মধ্যে এমআইএসটি থেকে হিন্দুস্থানি সামরিক কর্তাদের সরাতে হবে। একই সাথে দেশের অভ্যন্তরে ভারতীয় “র” এর এজেন্ট কেউ আছে কিনা সে ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে খতিয়ে দেখতে হবে।

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবি নিয়ে দেশব্যাপী গণসংযোগ এবং আগস্ট মাসের ৬ তারিখ খুনি হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাগপা।

ক্ষমতার লেজুড়বৃত্তিতে বিলীয়মান বাম রাজনীতি

‘আমি মারা যাইনি’ ফেসবুক পোস্টে তাসনিম জারা

জুলাই সনদ বাস্তবায়নের পরিবর্তে সরকার ধোঁয়াশা তৈরি করছে: ড. আবদুল কাদের

সরকার পুরোনো পথে হাঁটছে: নাহিদ ইসলাম

প্রতিটি শিক্ষার্থী হবে এক একজন যোদ্ধা, টঙ্গীতে জামায়াত আমির

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে: আব্দুস সবুর ফকির

দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে শিবিরের গভীর উদ্বেগ

ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে গাইবান্ধা-২ আসনের এমপির সাক্ষাৎ

জেলা পরিষদে দলীয় বিবেচনায় প্রশাসক স্বৈরাচারের পথে হাঁটার প্রথম ধাপ

আজ ৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী