হোম > রাজনীতি

পরিবারের সাথে সময় কাটাচ্ছেন খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

লন্ডনের কিংসটনে বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় পরিবারের সাথে সময় কাটাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী লিভার প্রতিস্থাপন না হওয়ায় লন্ডন ক্লিনিকের চিকিৎসক ডা. প্যাট্রিক কেনেডি ও ডা. জেনিফার ক্রসের তত্ত্বাবধানে বাসায় থেকে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

বৃহস্পতিবার রাতে দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি জানান, লন্ডনের ‘দ্য লন্ডন ক্লিনিক’-এ ১৭ দিন চিকিৎসাধীন থাকার জন্য গত ২৪ জানুয়ারি তারেক রহমানের বাসায় যান বেগম জিয়া। লন্ডন ক্লিনিকের চিকিৎসক ডা. প্যাট্রিক কেনেডি ও ডা. জেনিফার ক্রসের তত্ত্বাবধানে বাসায় থেকে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

এর আগে লিভার সিরোসিসসহ নানা জটিলতায় আক্রান্ত খালেদা জিয়া গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। ওই দিন স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি তাকে বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।

খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিক থেকে ছাড়পত্র দেওয়ার আগের দিন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেছিলেন, খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপনের বিষয়ে মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা এখনো কোনো সিদ্ধান্ত নেননি। তার বয়স ও স্বাস্থ্যের ওপর বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে খালেদা জিয়ার সাথে লন্ডনে যাওয়া তার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার এবং ডা. মোহাম্মদ আল মামুন দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডন থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। ঢাকা থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়ার সাথে তার মেডিকেল বোর্ডের ৬ জন সদস্যও লন্ডন যান।

ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

মীমাংসিত ইস্যু নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে সরকারি দল: গোলাম পরওয়ার

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের সংসদীয় প্রতিনিধি দল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি