হোম > রাজনীতি

দেশের চলমান সংকট উদ্দেশ্যমূলক: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের একটা সংকট তৈরি হয়েছে, যা সম্পূর্ণ অপ্রয়োজনীয়। এটার কোনো প্রয়োজন ছিল না। তিনি বলেন, এই সংকটটি অত্যন্ত উদ্দেশ্যমূলকভাবে তৈরি করা হয়েছে।

বুধবার রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ৭ নভেম্বর ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে একটি বিদ্রোহ। সেই দিনের ফলে বাংলাদেশের চেহারা পাল্টে দিয়েছিলেন সেই নেতা শহীদ জিয়াউর রহমান।

জাতীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই যে একটি সংকট তৈরি হয়েছে, তা অপ্রয়োজনীয়। এটার কোনো প্রয়োজন ছিল না। আমি মনে করি, সংকটটি অত্যন্ত উদ্দেশ্যমূলকভাবে তৈরি করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথকে বাধাগ্রস্ত করা, দেশের সত্যিকার অর্থে সংস্কারের জন্য যে নির্বাচন হওয়া দরকার, সেটাকেও বাধাগ্রস্ত করা এবং জনগণের ভবিষ্যৎকে অনিশ্চিত অবস্থায় ফেলা।”

তিনি আরও আহ্বান জানিয়ে বলেন, “আসুন আমরা সবাই একমত হয়ে ঐক্যবদ্ধভাবে সেই সমস্ত চক্রান্ত রুখে দিই এবং বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে উত্তরণের পথে সুগম করি।”

এসআর

গোলাম পরওয়ারের আসনে কারচুপির অভিযোগ, ভোটের ফল চ্যালেঞ্জ

সভাপতির প্রস্তাবে সমর্থন, তবে সরকারি দল আগে আলোচনা করতে পারত

ডেপুটি স্পিকার পদ নেয়নি জামায়াত

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ বৃদ্ধির প্রতিবাদ এনসিপির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে: মির্জা ফখরুল

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে সবাইকে সোচ্চার হতে হবে: নাহিদ

জয়নুল আবদিনকে সতর্ক করলো বিএনপি

জুলাই অভ্যুত্থানে বেনিফিশিয়ারি হয়ে সরকার গঠন করে এখন উল্টো পথে হাঁটছে: গোলাম পরওয়ার

আমরা জুলাই সংস্কারের পুরো প্যাকেজ বাস্তবায়ন চাই

স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি