হোম > রাজনীতি

খালেদা জিয়ার মৃত্যুতে জাগপার শোক

স্টাফ রিপোর্টার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার ভোর ৬টায় ইন্তেকাল করেছেন (ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান এবং সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

‎উভয়ে এক যৌথ শোক বার্তায় বলেন, দেশকে হৃদয় দিয়ে ভালোবাসার সাচ্চা দেশপ্রেমিক খালেদ জিয়া মরে নেই, তিনি মহান আল্লাহর মেহমান হিসেবে দুনিয়ার সফর শেষ করেছেন। খালেদা জিয়া ছিলেন বহুদলীয় রাজনৈতিক চর্চার নেতৃত্ব। তিনি ছিলেন আপসহীন ও আধিপত্যবাদের বিরুদ্ধে একজন আমৃত্যু সংগ্রামী। বেগম খালেদা জিয়া বাংলাদেশের সীমানা পেরিয়ে বিশ্বের লোকালয়ে একজন বলিষ্ঠ কণ্ঠস্বর ও সম্মানিত এবং একজন মহান ব্যক্তিত্ব।

‎আমরা ও জাগপা পরিবার মহান আল্লাহর কাছে দোয়া করি তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ স্থানে অধিষ্ঠিত করুন এবং শোকসন্তপ্ত পরিবার, শুভাকাঙ্ক্ষী ও নেতাকর্মীদের ধৈর্য ধরার তৌফিক দান করুন।

দেশে জনদুর্ভোগের সাথে সাথে গণডাকাতিও হচ্ছে: জুবায়ের

বিএনপি সরকার বড় কোনো প্রকল্প করতে পারবে না: জমিয়ত সভাপতি

এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব

৪ বীর মুক্তিযোদ্ধাসহ ২০০ নেতাকর্মীর এনসিপিতে যোগদান

বিএনপি আমার সাথে যে আচরণ করেছে এজন্য ভুগতে হবে: জমিয়ত সভাপতি

বাংলাদেশ নিয়ে ভারতের দ্বিচারিতা অব্যাহত

৭ দিনের মধ্যে হাদির হত্যাকারীদের তথ্য দাবি

সরকারকে গালি, অতঃপর দুঃখ প্রকাশ জামায়াত নেতার

ড. খলিল সভাপতি নির্বাচিত হওয়ায় যে প্রতিক্রিয়া জানাল জমিয়ত

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাতে বিরোধীদলীয় নেতার বৈঠক