হোম > রাজনীতি

নুরের ওপর হামলার বিচার চায় জামায়াত

স্টাফ রিপোর্টার

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানালেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

মঙ্গলবার(২ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টা দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুরাতন ভবনের ভিভিআইপি ১নং কেবিনে নুরুল হক নুরে শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে আসেন।

এ সময় সাংবাদিকদের নায়েবে আমির বলেন, ’নুরুল হক নুরের ওপর যে হামলা হয়েছে তার নিন্দা জানানো ভাষা আমাদের নেই। বাংলাদেশে ফ্যাসিবাদী আন্দোলনে দীর্ঘদিন ভূমিকা রেখেছেন এবং বর্তমানে সেই ভূমিকা রাখছেন। সে অবস্থায় তাকে যেভাবে আহত করা হয়েছে। জুলাই যোদ্ধাদের যারা পরিচালনা করেছে,তাদের গুরুত্ব জাতির কাছে অনেক বেশি।

এজন্য সকলে তার জন্য দোয়া করা দরকার, যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠেন। আল্লাহ তায়ালা তাকে দ্রুত সুস্থ করে ময়দানে ফিরিয়ে আনে যাতে জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারে। তিনি আরও বলেন, দেশ এমন একটি ক্লান্তিকাল অতিক্রম করছে। সবাইকে সচেতনভাবে দায়িত্ব পালন করতে হবে এবং সংহতি বজায় রেখে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠে।

নির্বাচিত সরকারের মাধ্যমে দেশ পরিচালিত হয় এটি নিশ্চিত করার জন্য আমাদের সম্মিলিত ভাবে চেষ্টা করা দরকার।বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতাল ত্যাগ করেন তিনি।

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল