হোম > রাজনীতি

নুসরাতদের পাশে পূর্ণশক্তি নিয়ে আছি, ফ্যাসিস্ট শক্তিকে পুনরুত্থিত হতে দেব না: আবিদ

আমার দেশ অনলাইন

সংরক্ষিত নারী আসনের এমপি ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে সম্প্রতি পেট্রোল বোমা হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তার পাশে থাকার জোরালো ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে জুলাইয়ের চেতনায় উদ্বুদ্ধ সব শক্তিকে পারস্পরিক বিভেদ ও কাদা ছোড়াছুড়ি ভুলে অবিলম্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন ছাত্রদলের এই নেতা।

আবিদুল ইসলাম খান তার পোস্টে লেখেন, জুলাইয়ের সামগ্রিক শক্তি আবারও ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। এখন থেকে পারস্পরিক কাদা ছোড়াছুড়ি বন্ধ করুন। নিষিদ্ধ সংগঠনের প্রতিটি নেতাকর্মীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করুন। যাদের হাতে আমাদের হাজারো ভাইবোনের তাজা রক্ত, আমরা বেঁচে থাকতে এই মাটিতে সেই ফ্যাসিস্ট শক্তিকে কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে দেব না।

নুসরাত তাবাসসুমকে ‘জুলাইয়ের কন্যা’ ও নিজেদের সহযোদ্ধা হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা পূর্ণশক্তি নিয়ে নুসরাতদের পাশে আছি। দেশের যেকোনো প্রান্তে ফ্যাসিস্ট শক্তির পদধ্বনি শুনলেই তা রুখে দাঁড়ান। ভারতে আশ্রয় গ্রহণকারী ফ্যাসিস্ট জননী এই মাটি ও মানুষের কেউ নন। দেশের হাজার হাজার মানুষ খুন করেও তাদের বিন্দুমাত্র অনুশোচনা নেই; বরং তারা আবারও রক্তের নেশায় মেতে উঠেছে। দ্রুততম সময়ের মধ্যে খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করতে হবে। খুনি হাসিনা ও তার ফ্যাসিস্ট সংগঠনের বিরুদ্ধে সর্বাত্মক অ্যাকশন চলবে। সারা দেশে ফ্যাসিস্টবিরোধী শক্ত দুর্গ গড়ে তুলুন এবং খুনির দলের কাউকে এই মাটিতে আর পুনরুত্থিত হতে দেওয়া হবে না।

উল্লেখ, সম্প্রতি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার পৈতৃক বাড়িতে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটে, যা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং বিভিন্ন মহলের তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে বোমা হামলা, খেলাফত মজলিসের নিন্দা

নুসরাতের বাড়িতে আগুন, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি বিএনপি এমপি মানসুরার

বাড়িতে অগ্নিসংযোগ, নিরাপত্তা দিতে না পারলে দায়িত্ব ছাড়ার আহ্বান নুসরাতের

নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগে তীব্র নিন্দা জামায়াতের

এমপি নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় জামায়াত আমিরের নিন্দা

বোমা মেরে কণ্ঠ রোধ করা যাবে না: এমপি নুসরাত

সরকারের সফলতা দৃশ্যমান নয়, ব্যর্থতা প্রকট হচ্ছে: চরমোনাই পীর

এনসিপির উপদেষ্টা পরিষদে আসছেন যেসব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব

সাত দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন নাহিদ ইসলাম

এনসিপির উপদেষ্টা পরিষদ গঠিত হচ্ছে, আলোচনায় যারা