হোম > রাজনীতি

জামায়াত নেতাদের সঙ্গে এএনএফআরইএল প্রতিনিধি দলের বৈঠক

নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা

স্টাফ রিপোর্টার

পোস্ট ইলেকশন অবজারভেশনের অংশ হিসেবে বাংলাদেশ সফররত অ্যাডভান্সিং ইলেক্টোরাল ডেমোক্রেসি ইন এশিয়ার (এএনএফআরইএল) প্রতিনিধি দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের সঙ্গে বৈঠক করেছেন।

রোববার বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের নির্বাচনের সময় ও নির্বাচন পরবর্তী সংঘটিত নানা বিষয়ে আলোচনা করা হয়। সফরত প্রতিনিধি দল বিরোধীদল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অবস্থানের বিষয়ে জানতে চান। এসময় জামায়াতের পক্ষ থেকে নানা বিষয়ে প্রতিনিধি দলকে অবহিত করা হয়।

প্রতিনিধি দলে ছিলেন এএনএফআরইএল-এর নির্বাহী পরিচালক ব্রিজা রোজালেস ও এএনএফআরইএল-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার (ক্যাম্পেইন ও অ্যাডভোকেসি) থারিন্দু আবেয়ারথনা।

বৈঠকে এহসানুল মাহবুব জুবায়েরের সঙ্গে ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. শিশির মনির।

বৈঠক শেষে বাংলাদেশের জাতীয় নির্বাচন-২০২৬ পর্যবেক্ষণ সম্পর্কিত এএনএফআরইএল-এর একটি প্রতিবেদন অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের কাছে হস্তান্তর করেন ঢাকা সফররত প্রতিনিধি দল।

সারাদেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও দুই যুবককে হত্যায় নিন্দা জামায়াতের

মানুষের অধিকার, ন্যায়বিচার ও মর্যাদার পক্ষে দাঁড়ানোই প্রকৃত দেশপ্রেম

ক্ষমতার অপব্যবহার কখনো স্থায়ী হয় না: হাসনাত আবদুল্লাহ

কখনো কখনো বাজেট ছিল লুটপাটের হাতিয়ার

উন্নয়ন বাজেটের অর্ধেকই দুর্নীতিতে চলে যায়: ইউসুফ আশরাফ

রামিসার পরিবারের সঙ্গে খেলাফত মজলিস নারী এমপির সাক্ষাৎ

ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কোরবানির শিক্ষা অনুপ্রেরণা জোগায়

ঢাবিতে ছাত্র ইউনিয়নের কমিটি, সভাপতি দুর্জয় সম্পাদক মোস্তাকিম

চীনে কয়লাখনি বিস্ফোরণে বহু হতাহতের ঘটনায় জামায়াতের শোক

রামিসা হত্যাকারীর ফাঁসি জনসম্মুখে কার্যকর করতে হবে: লেবার পার্টি