হোম > রাজনীতি

জুলাই যোদ্ধাদের নিয়ে মনোনয়ন নিলেন জামায়াত প্রার্থী ডা. খালিদুজ্জামান

স্টাফ রিপোর্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৭ আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান।

মনোনয়নপত্র সংগ্রহের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন জুলাই যোদ্ধা এবং শহীদদের কয়েকজন মা–বাবা।

এ সময় উপস্থিত জুলাই যোদ্ধারা ডা. খালিদুজ্জামানের পক্ষে ভোট প্রত্যাশা করেন। তারা বলেন, দলীয় পরিচয়ের কারণে নয়; বরং ডা. খালিদুজ্জামানের কাজ, তার অমায়িক ব্যবহার এবং জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করার মানসিকতাকেই তারা গুরুত্ব দিয়ে ভোট চাইছেন। এসব গুণের কারণেই তিনি জয়ী হবেন এমন বিশ্বাস তাদের।

শনিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন ডা. খালিদুজ্জামান।

এ সময় তিনি বলেন, শহীদ শরীফ ওসমান হাদি আমাদের মাঝ থেকে চলে গেছেন। আমরা তার আশা-আকাঙ্ক্ষা পূরণ করবো।

দেশকে ভালো করতে ইমামতির মতো সমাজেরও দায়িত্ব নিতে হবে আলেমদের

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, সাজানো মামলা প্রত্যাহার করুন: জামায়াত আমির

দুর্গাপূজার নিরাপত্তায় এখনই প্রস্তুতি নিতে হবে: আসিফ মাহমুদ

মক্কা-মদিনায় হুতি বিদ্রোহীদের হামলার প্রতিবাদে আহলে হাদিসের মানববন্ধন

শ্রমিকদের অধিকার ও চাকরির নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নিতে হবে: আতিকুর রহমান

বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র শান্তি: মঈন খান

মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের নিঃশর্ত মুক্তি দাবি জামায়াতের

বিমানবন্দরের অব্যবস্থাপনার দায় আড়াল করতে আখতারুজ্জামানকে গ্রেপ্তার

তিন মাসের মধ্যে দেশ থেকে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ

প্রবাসীদের অধিকার রক্ষায় প্রয়োজনে শহীদও হতে পারি: আখতারুজ্জামান