হোম > রাজনীতি

প্রবাসী ভোটাধিকারের বিষয়ে কোনো ছাড় নয়: জামায়াত আমির

স্টাফ রিপোর্টার

আগামী জাতীয় নির্বাচনের আগেই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘এক কোটি ১০ লাখ প্রবাসীকে ইগনোর করে কোনো সফলতা দেখা যাবে না। রেমিট্যান্স যোদ্ধাদের ভোটের অধিকার না দেয়া হবে নির্মম উপহাস। এতে দেশের অর্থনীতি করুন পরিণতির দিকে যাবে। এতে আমাদের কোনো কম্প্রোমাইজ নেই। এ ব্যাপারে নির্বাচন কমিশনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।’

তিনি মঙ্গলবার রাজধানীর বনানীতে শেরাটন, ঢাকা হোটেলে আয়োজিত এক মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব কথা বলেন।

আদালতের রায় অনুযায়ী জামায়াতের নিবন্ধন ও প্রতীক অফিসিয়ালি ফিরিয়ে দেয়ার ব্যবস্থা করতে নির্বাচন কমিশনে প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশন তাদের চেয়ারের মর্যাদা রক্ষা করবেন বলে আমরা আশা করি। এজন্য জামায়াত সব ধরনের সহযোগিতা দেবে। কিন্তু কোনো ব্যতিক্রম দেখলে জামায়াত চুপ থাকবে না।’

বর্তমান নির্বাচন কমিশনের সক্ষমতা যাচাইয়ের জন্য তিনি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেয়ারও দাবি জানান।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন