হোম > রাজনীতি

বিদেশে বাংলাদেশের নেতিবাচক প্রচারণা হচ্ছে: নুরুল হক নুর

স্টাফ রিপোর্টার

বিদেশে নেতিবাচকভাবে তুলে ধরা হচ্ছে যে দেশে মৌলবাদের উত্থান হচ্ছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘খেলাফতে রাশেদা বাংলাদেশ’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আয়োজক সংগঠনের চেয়ারম্যান মুফতি আজহারুল ইসলাম আশরাফীর সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন খেলাফতে রাশেদা বাংলাদেশের মহাসচিব মাওলানা মীর্জা ইয়াসীন আরাফাত।

নুরুল হক নুর বলেন, চলচ্চিত্রের নায়িকা মেহজাবিন চট্টগ্রামে শোরুম উদ্বোধন করতে গিয়েছেন, সেখানে তৌহিদী জনতার ব্যানারে নাকি তা করতে দেয়নি। পরিমনিও নাকি কোথায় শোরুম উদ্বোধন করতে গেছেন, সেখানেও নাকি বাধা দেয়া হয়েছে। দু’টো ছোট ঘটনা হলেও এর প্রভাব বেশি। বিদেশে নেতিবাচকভাবে তুলে ধরা হচ্ছে যে, এখানে মৌলবাদীদের উত্থান হচ্ছে, ইসলামপন্থিরা ক্ষমতায় আসবে। তৌহিদী জনতার ব্যানারে কে কখন দাঁড়ায় কিছুই বলা যায় না। গোয়েন্দারাও তৌহিদী জনতার নামে কাউকে মাঠে নামাতে পারে। কারণ এ ধরণের পরিস্থিতিতে ষড়যন্ত্র চলছে, চলবে। যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেয়া যায় ততই ভালো হবে।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন খেলাফতে রাশেদার প্রধান উপদেষ্টা মুফতি মিনহাজ উদ্দিন, জাগপা সিনিয়র সহ সভাপতি রাশেদ প্রধান, এবি পার্টির আনোয়ার সাদাত টুটুল, বিএনপি নেতা শেখ মোহাম্মদ শামীম, মুফতি আব্দুল কাইয়ুম, মাওলানা ইলিয়াস আতহারী, দেওয়ান রফিকুল ইসলাম প্রমুখ। সঞ্চালনা করেন এএম জহিরুল ইসলাম।

এমএস

ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

মীমাংসিত ইস্যু নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে সরকারি দল: গোলাম পরওয়ার

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের সংসদীয় প্রতিনিধি দল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি