হোম > রাজনীতি

খেলাফত মজলিসের ইশতেহার ঘোষণা মঙ্গলবার

স্টাফ রিপোর্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় ইশতেহার ঘোষণা করবে খেলাফত মজলিস।

আগামীকাল মঙ্গলবার দুপুর ১২টায় পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ ইশতেহার ঘোষণা করা হবে।

সোমবার সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবদুল হাফিজ খসরু।

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় ইশতেহার প্রকাশ ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে খেলাফত মজলিসের পক্ষ থেকে মঙ্গলবার প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। পুরানা পল্টনের ফায়েনাজ টাওয়ারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এতে মজলিস মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

দলীয় সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রণীত এই ইশতেহারে দেশ পরিচালনার নীতি, ইসলামভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনের রূপরেখা, দুর্নীতিমুক্ত প্রশাসন, ন্যায়বিচার নিশ্চিতকরণ, নারী ও শিশু অধিকার সুরক্ষা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরা হবে।

প্রেস ব্রিফিংয়ে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও খেলাফত মজলিসের অবস্থান স্পষ্ট করা হবে বলে জানা গেছে।

সিএসএফের দায়িত্ব পালন করা সেই তারিক এবার ছাত্রদলের শীর্ষ পদপ্রত্যাশী

সংস্কার থেকে পেছালে ফের অভ্যুত্থান: হাসনাতের হুঁশিয়ারি

১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক মঙ্গলবার

শিরকমুক্ত ও শালীনভাবে র‌্যালি করার আহ্বান হেফাজতের

নেপালের নির্বাচনে সফল জেন-জি, বাংলাদেশে কেন হোঁচট খেল

‘সংসদ মানুক বা না মানুক, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব’

এনডিএম থেকে মহাসচিব মোমিনুল আমিনের পদত্যাগ

সংসদে ১৩৩টি অধ্যাদেশ নিয়ে আলোচনা চান বিরোধীদলীয় নেতা

বারবার অনুরোধ সত্ত্বেও আমাকে বলার সুযোগ দেওয়া হলো না

গণভোটের রায় না মানলে সরকারকে ‘অবৈধ ঘোষণা’ করে আন্দোলন: এনসিপি