হোম > রাজনীতি

কুবি ছাত্রদলের অনুমতি ছাড়া সংবাদ করা যাবে না

আহ্বায়ক ও সদস্য সচিবকে জানাতে অনুরোধ

প্রতিনিধি, কুবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে সংগঠনটির আহ্বায়ক ও সদস্য সচিবকে না জানিয়ে সংবাদ প্রচার না করার অনুরোধ জানিয়েছে শাখা ছাত্রদল।

শনিবার (২ আগস্ট) শাখা ছাত্রদলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন ও সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের অবগতির কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যে কারো বিরুদ্ধে যে কোনো অভিযোগ আসলে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবকে ‘গ্রহণযোগ্য’ তথ্য প্রমাণ সরবরাহ করে পরবর্তীতে সংবাদ প্রকাশের অনুরোধ করছি। ভবিষ্যতে কোনো প্রকার তথ্য প্রমাণ ছাড়া সংবাদ প্রকাশ না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

বিজ্ঞপ্তির বিষয়ে জানতে শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।

আর আহ্বায়ক আবদুল্লাহ আল মামুনকে ফোন দেয়া হলে তিনি বিষয়টি সদস্য সচিবের কাছে জানতে চাওয়ার অনুরোধ করেন।

সংবাদ প্রকাশ করতে শাখা ছাত্রদলের অনুমতি লাগবে কি না? -এমন প্রশ্নে আব্দুল্লাহ আল মামুন বলেন, ছাত্রদল সম্পর্কে বিভ্রান্তি না ছড়ানোর জন্য এ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।

যদিও এর আগে একাধিকবার ছাত্রদল সম্পর্কিত বিভিন্ন সংবাদ প্রকাশ করতে গিয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের কোনো সাড়া পাওয়া যায়নি। এ প্রসঙ্গে আব্দুল্লাহ আল মামুন বলেন, ব্যস্ততার কারণে তোমাদের কল ধরতে পারি না। তুমি অনেকদিন কল দিয়েছ আমি দেখেছি।

মহানগর বিএনপি নেতার ঘুষিতে গাল কাটলো আরেক নেতার

শহীদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে স্মরণসভা

কোরবানির বর্জ্য অপসারণে চরম অব্যবস্থাপনার অভিযোগ সেলিম উদ্দিনের

প্রধানমন্ত্রীকে যে অনুরোধ করলেন কর্নেল অলি

ঈদের আনন্দের মধ্যেই দুঃসংবাদ পেলেন ছাত্রদল নেতা

রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণে অব্যবস্থাপনার অভিযোগ জামায়াতের

সংসদীয় ক্যু করে আমাকে প্রধানমন্ত্রী বানানোর প্রস্তাব দেওয়া হয়েছিল: কর্নেল অলি

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ

ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে

দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করেছেন প্রধানমন্ত্রী