হোম > রাজনীতি

রাজশাহীতে ‘চাঁদাবাজদের’ তালিকায় নাম নিয়ে জামায়াতের নিন্দা-আপত্তি

স্টাফ রিপোর্টার

সম্প্রতি ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন পোর্টালে রাজশাহীর ১২৩ জনের নাম উল্লেখ করে তথাকথিত চাঁদাবাজের তালিকা প্রকাশিত হয়। একই সাথে এই তালিকার ৬ জনের নামের পাশে জামায়াত কর্মী হিসেবে উল্লেখ করা হয়। যা বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর দৃষ্টিগোচর হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যৌথ বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর মাওলানা ড. কেরামত আলী এবং রাজশাহী মহানগরীর সেক্রেটারি মু. ইমাজ উদ্দিন মন্ডল।

যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন পোর্টালে রাজশাহীর ১২৩ জন চাঁদাবাজ শীর্ষক তালিকায় ৬ জনের নামের পাশে জামায়াত কর্মী হিসেবে উল্লেখ করে যেসব আজগুবি ও অসত্য তথ্য পরিবেশন করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসাথে সামাজিক যোগাযোগ মাধ্যেমে ছড়িয়ে পড়া কাল্পনিক এই ১২৩ জন চাঁদাবাজের তালিকাটি কতটুকু সঠিক ও নির্ভরযোগ্য সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। কারণ এই তালিকাটি কারা তৈরী করেছেন সেটা উল্লেখ নেই। একইসাথে আইনশৃঙ্খলা বাহিনীও এই তালিকার ব্যাপারে কোনো তথ্য দিতে পারেননি। মূলত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাবমর্যাদা ক্ষুণ্ন করার অসৎ উদ্দেশ্যেই কোন কুচক্রী মহল এই অপপ্রচার চালিয়েছেন।

নেতৃবৃন্দ আরো বলেন, তথাকথিত এই চাঁদাবাজের তালিকায় যাদের নামের পাশে জামায়াতে ইসলামীর সাথে সংশ্লিষ্টতার কথা উল্লেখ করা হয়েছে সেখানে জামায়াতে ইসলামীর কোন জনশক্তির নাম, পিতা ও ঠিকানার সাথে কোন মিল নেই অপরদিকে তারা জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর কোন পর্যায়ের জনশক্তিও নন। এ ব্যাপারে আমাদের স্পষ্ট বক্তব্য হলো কোন প্রকার চাঁদাবাজের সাথে জামায়াতে ইসলামীর দুরতমও কোনো সম্পর্ক নেই। চাঁদাবাজদের বিরুদ্ধে জামায়াতে ইসলামী সর্বদা সোচ্চার ও কঠোর ভূমিকা পালন করে আসছে। জামায়াতে ইসলামির কোনো জনশক্তি চাঁদাবাজি করে না এবং কাউকে তা করতেও দিবে না। এদেশের মাটি ও মানুষের হৃদয়ের মধ্যে জামায়াতে ইসলামী রয়েছে ফলে অপপ্রচার চালিয়ে জামায়াতে ইসলামীর ভাবমর্যাদা ক্ষুণ্ন করা যাবে না। আমরা এই অপপ্রচার চালানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান