হোম > রাজনীতি

হেফাজত নেতা আল্লামা আবু তাহের নদভীর ইন্তেকাল

বিভিন্ন মহলের শোক

স্টাফ রিপোর্টার

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির ও চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি, জামিয়া ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক এবং ইত্তিহাদুল মাদারিসিল ক্বওমিয়া বাংলাদেশের সভাপতি আল্লামা আবু তাহের নদভী সোমবার দুপুরে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে ইন্তেকাল করেছেন।

তার ইন্তেকালে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়খ সাজিদুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন।

গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তারা বলেন, আমরা তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

শোকবার্তায় নেতারা আরও বলেন, তিনি ছিলেন একজন প্রাজ্ঞ আলেম, দক্ষ সংগঠক এবং দ্বীনের একনিষ্ঠ রাহবার। তাঁর ইলমী অবদান, ত্যাগ-তিতিক্ষা এবং দ্বীনি শিক্ষার প্রসারে নিরলস প্রচেষ্টা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর ইন্তেকালে দেশ একজন নিবেদিতপ্রাণ আলেম ও অভিভাবককে হারালো। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, যেন তিনি মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন, তাঁর কবরকে প্রশস্ত ও নূরে ভরপুর করে দেন এবং তাঁর সকল ভূলত্রুটি মাফ করে দেন।

এছাড়া শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তারা বলেন, মহান আল্লাহ যেন তাদের এই শোক সহ্য করার তাওফিক দান করেন।

হেফাজতের এই নেতার ইন্তেকালের বিভিন্ন ইসলামী দল ও সংগঠনের নেতারা শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।

মরহুমের জানাজার নামাজ আজ রাত সাড়ে ১১ টায় টায় জামিয়া ইসলামিয়া পটিয়া মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হবে।

তৃণমূল দায়িত্বশীলদের যোগ্য হতে হবে: গোলাম পরওয়ার

রেডিওলজি টেকনোলজিস্টদের বিদেশে কর্মসংস্থানে অর্থনীতি সমৃদ্ধ হবে: ডা. রফিক

দেশ পুনর্গঠনে সব দলের সুনির্দিষ্ট প্রস্তাব চান প্রধানমন্ত্রী: নজরুল ইসলাম

বৈষম্যের চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে বিএনপি: ডা. তাহের

৩০ আগস্ট সংসদ অভিমুখে পদযাত্রার ঘোষণা জাতীয় কমিটির

সাংবাদিক পিটিয়ে দমন করার দম্ভ ফ্যাসিবাদী মানসিকতার প্রমাণ: এনসিপি

ইউনানী মেডিকেল কলেজের সমস্যা সমাধানে সংসদে কথা বলব

দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে নজরুলের বাণী রুখে দাঁড়াতে শেখায়

নবীজির আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের চরিত্র গঠনের আহ্বান ছাত্র জমিয়ত সভাপতির

নেপালে আকস্মিক বন্যায় নিহতের ঘটনায় জামায়াতের শোক