হোম > রাজনীতি

সব বললে অনেকের পোশাক খুলে যেতে পারে: ইশরাক

আতিকুর রহমান নগরী

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ও রাজনীতিবিদদের ক্রীড়াঙ্গনে ভূমিকা নিয়ে এবার সরাসরি মন্তব্য করেছেন বিএনপির নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বুধবার রাতে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ওই পোস্টে ইশরাক লেখেন, গত কয়েকদিন অনেক কিছু বলা হলেও, নির্বাচনকে প্রভাবিত না করার জন্য আমি কোনো পাবলিক প্ল্যাটফর্মে কথা বলিনি। আজ অল্প কিছু বলছি, কারণ সব খুলে বললে অনেকের পোশাক পর্যন্ত খুলে যেতে পারে। তিনি আরও স্পষ্ট করেন যে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সন্তানরা ক্রিকেট বোর্ডে আসার চেষ্টা করেছেন দেশ ও জাতির কল্যাণে। ‘আমাদের সকলের ভালোবাসা এবং গৌরবের জায়গা ক্রিকেট। কিছু মানুষ বলছে, রাজনীতিবিদ বা তাদের পরিবারের কেউ ক্রীড়া সংগঠক হওয়া হারাম। এটি কোনো কেলেঙ্কারি বা আইন লঙ্ঘন নয়,’ যোগ করেন তিনি।

ইশরাকের মতে, যারা প্রার্থী হয়েছিলেন, তারা যোগ্য, শিক্ষিত, ক্রিকেটপ্রেমী এবং সম্পদশালী। তাদের উদ্দেশ্য ছিল কেবল ক্রিকেটকে এগিয়ে নেওয়া এবং জাতীয় ও জেলা পর্যায়ে অবদান রাখা। তিনি অভিযোগ করেন যে বর্তমানে নির্বাচনি প্রক্রিয়ায় ‘কিংস পার্টি’র ইন্ধনে উপদেষ্টা সরাসরি হস্তক্ষেপ করেছেন এবং দলের নির্বাচিত কাউন্সিলর নিয়োগে বৈষম্য সৃষ্টি হয়েছে।

পোস্টের শেষে ইশরাক বলেন, বিএনপির পরিবারের সদস্যরা ১৭ বছর ধরে বৈষম্যের শিকার হয়েছেন। এখন সরকারের কিছু উপদেষ্টা সেই একই পথ অনুসরণ করছেন। তারা প্রশ্ন করছেন—‘বিএনপির লোকজন বিসিবিতে কী করছে?’ মহান আল্লাহ চাইলে, তারা বিসিবিতে কী করছে এবং কতটা অবদান রাখছে, তা অচিরেই দেখা যাবে।

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান