হোম > রাজনীতি

ভারতে ড. ইউনূসকে অসুর রূপে উপস্থাপনে লেবার পার্টির নিন্দা

স্টাফ রিপোর্টার

ভারতের দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ব্যক্তিত্ব ড. মুহাম্মদ ইউনূসকে অসুরের মুখাবয়বে উপস্থাপন করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।

সোমবার লেবার পার্টির দফতর সম্পাদক মো. মিরাজ খান সাক্ষরিত এক বিবৃতিতে ডা. ইরান বলেন, লেবার পার্টি মনে করে ডক্টর ইউনুসকে অসুরের চেহারার আদলে দেবী দুর্গার পায়ের নিচে উপস্থাপন এবং কেবল একজন ব্যক্তির প্রতি অপমান নয়, বরং গোটা বাংলাদেশের জাতীয় গৌরব ও সমগ্র জনগণের মর্যাদার ওপর নগ্ন আঘাত করা হয়েছে।

এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশবিরোধী মানসিকতার চরম বহিঃপ্রকাশ এবং দুই দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করার হীন চক্রান্ত।

ডা. ইরান আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানে খুনি হাসিনার পতন এবং ফ্যাসিবাদী আওয়ামী শাসনের অবসান ভারতীয় মহল সহজভাবে মেনে নিতে পারেনি। সেই হতাশা ও অসন্তুষ্টি থেকেই তারা ড. ইউনূসকে হেয় করার নোংরা উদ্যোগ নিয়েছে।

ড. ইউনূস শুধু বাংলাদেশের নয়, সমগ্র বিশ্বের কাছে গৌরবের প্রতীক। তাঁকে অবমাননার মাধ্যমে মুলত বাংলাদেশের জনগণকেই অপমান করা হয়েছে, যা দেশপ্রেমিক শক্তিকে গভীরভাবে মর্মাহত করেছে।

ড. ইরান আরও বলেন, ভারত সরকারকে অবিলম্বে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করতে হবে। একই সঙ্গে ভারতে আশ্রিত গনহত্যায় জড়িত পতিত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী খুনি হাসিনা ও তার সহযোগীদের বাংলাদেশে ফেরত পাঠিয়ে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতে হবে।

আগামী ৪৮ ঘন্টার মধ্যে ভারত ক্ষমা না চাইলে বাংলাদেশ লেবার পার্টি ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা, বিক্ষোভ মিছিল সহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

অসুস্থ জামায়াত আমিরের কিছু পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের

নারী আসন নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জামায়াতের

বিএনপি ক্ষমতায় আসায় দ্রব্যমূল্য কমতে শুরু করেছে: বরকতউল্লা বুলু

শিবিরের জনশক্তিকে বৃহত্তর নেতৃত্বের যোগ্যতায় গড়ে তুলতে হবে

ভয়ের রাজত্ব কায়েম করার চেষ্টা করা হচ্ছে: আসিফ মাহমুদ

হঠাৎ অসুস্থ জামায়াত আমির

নতুন দায়িত্বে সারজিস আলম

আ.লীগের বিষয়ে জনগণকে সতর্ক থাকতে হবে: জামায়াত

পিলখানার ঘটনা ছিল সুপরিকল্পিত হত্যাকাণ্ড

রাষ্ট্রপতির আচরণ অগ্রহণযোগ্য: জামায়াত আমির