হোম > রাজনীতি

দেশকে মুক্তিযুদ্ধের বিপরীত ধারায় ঠেলে দেওয়ার চেষ্টা চলছে: সাইফুল হক

স্টাফ রিপোর্টার

নানাভাবে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের বিপরীত ধারায় ঠেলে দেওয়ার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

রোববার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত নেতাকর্মী ও গণমাধ্যমকে তিনি একথা বলেন।

সাইফুল হক বলেন, স্বাধীনতার পর সাড়ে পাঁচ দশক পার হলেও এখনও পর্যন্ত শহীদ বুদ্ধিজীবীদের আকাঙ্ক্ষার সাম্যভিত্তিক মানবিক, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায়নি। শহীদ বুদ্ধিজীবীদের ঘাতকদের উপযুক্ত বিচারও এখনও সম্পন্ন হয়নি। উল্টো বাংলাদেশকে মুক্তিযুদ্ধের ঘোষণার বিপরীতে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চলছে। নানাভাবে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের বিপরীত ধারায় ঠেলে দেবার চেষ্টা চলছে।

তিনি আরো বলেন, ২০২৪ এর গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে যাদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছি বাস্তবে তারা গণঅভ্যুত্থান চেতনাকে ধারণ করতে পারেনি, বিপুল জনপ্রত্যাশা বাস্তবায়ন করতে পারেনি। এ কারণে কখনও ধর্মের নামে, কখনও নানা মতাদর্শের নামে, নানাভাবে বলপ্রয়োগ ও জবরদস্তি চাপিয়ে দেয়া হচ্ছে, আমাদের বহুত্ববাদী সহিষ্ণু সমাজে হিংসা, ঘৃণা ছড়িয়ে দেয়া হচ্ছে। জনগণের ঐক্যের পরিবর্তে বিভক্তি ও বিভাজন বাড়িয়ে তোলা হচ্ছে।

এসময় নির্বাচনের তফসিল ঘোষণার পরে নির্বাচন ও গণভোট বানচালে নানা মহল সক্রিয় রয়েছে জানিয়ে তিনি এসব অপতৎপরতা ও নাশকতার বিরুদ্ধে রাজনৈতিক দল ও জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহবান জানান।

স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

শ্রদ্ধা জ্ঞাপন করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মাহবুবুল করিম টিপু, সিকদার হারুন মাহমুদ, ফিরোজ আলী, কেন্দ্রীয় সংগঠক বাবর চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, ঢাকা মহানগর কমিটির সদস্য আরিফুল ইসলাম আরিফ, মোহাম্মদ আলী, নান্টু দাশ প্রমুখএবং পার্টির অন্যান্য মহানগর নেতৃবৃন্দ।

মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচি ঘোষণা

দুমাসের মধ্যে জনগণকে রাজপথে নামতে বাধ্য করছে সরকার

সংসদে জাতির প্রত্যাশা পূরণে কাজ করবেন ১১ দলের নারী সদস্যরা

রাজনৈতিক কমিটমেন্ট ঠিক রেখেছে জামায়াত: মাহমুদা মিতু

এনসিপির যুবশক্তিতে যোগ দিলেন খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের ৪ সদস্য

এমপি হওয়া তার দীর্ঘদিনের সামাজিক ও জনসম্পৃক্ততার ফল

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন আরিফা সুলতানা রুমা

খালেদা জিয়াকে কারাগারে বিষ প্রয়োগে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়

বিএনপির মনোনয়ন পেয়ে যা বললেন তুলি

সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী যারা