হোম > রাজনীতি

বোমা মেরে বিএনপিকে পরাজিত করা যাবে না: রিজভী

স্টাফ রিপোর্টার

রুহুল কবির রিজভী। ফাইল ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বোমা মেরে বিএনপিকে পরাজিত করা যাবে না। এমন ঘটনা প্রকাশ্যে না ঘটায় কারও নাম নেওয়া হচ্ছে না। তবে এটা বের করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। এমনকি পরিবেশ নষ্ট করার ক্ষেত্রে যদি রাষ্ট্র জড়িত থাকে, তাহলে তার পরিণামও ভালো হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

রোববার দিবাগত রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনায় সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, কিছু রাজনৈতিক দল স্বাভাবিক আচরণ করতে পারছে না। তারা তাদের পরিণতির কথা চিন্তা করে না—কি হতে পারে। দলের নামে যারা সন্ত্রাস করবে, চাঁদাবাজি, দখলবাজি করবে—তাদের প্রতি দল একেবারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে যাচ্ছে। তারপরও যারা বিএনপিকে দায় চাপানোর চেষ্টা করছে, তারা কীসের দায় চাপাবে—এমন প্রশ্ন রাখেন তিনি।

তিনি বলেন, অনেক ঘটনার সঙ্গে রাষ্ট্রের গভীর থেকে শুরু করে কোনো রাজনৈতিক শক্তি সন্ত্রাসের মাধ্যমে তাদের লক্ষ্যে পৌঁছাতে চায়। যার প্রমাণ এই ককটেল বিস্ফোরণ। এটা শেখ হাসিনার কালচার। বিএনপি অফিসে কারা বোমা মেরেছে—এটা সরকার বা গোয়েন্দা বাহিনী জানে না?

ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপিকে দমন করা যাবে না উল্লেখ করে রিজভী বলেন, বাংলাদেশকে কোনো দেশের তাবেদার বানানো যাবে না। শেখ হাসিনা গত ১৬ বছরে পারেননি, আর এখন ককটেল ফাটিয়ে ভয় দেখানোর কথা ভাবলে তারা বোকার স্বর্গে বাস করছে। এই নীতি হলে পরিণতি ভালো হবে না।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন