হোম > রাজনীতি

জাবিতে ছাত্রদলের হল সভাপতি হলেন ছাত্রলীগ নেত্রী

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ১৭টি আবাসিক হলের কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ঘোষিত কমিটিতে রোকেয়া হলের সভাপতি হয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেত্রী কাজী মৌসুমী আফরোজ। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী।

৮ আগস্ট (শুক্রবার) শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেয়া হয়।

একাধিক সূত্রে জানা গেছে, মৌসুমী আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্রলীগের সক্রিয় নেত্রী ছিলেন এবং তৎকালীন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি আকতারুজ্জামান সোহেলের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে রোকেয়া হল ছাত্রলীগের পদপ্রত্যাশী ছিলেন। ওই সময়ে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি আখতারুজ্জামান সোহেল ও হাবিবুর রহমান লিটনের সঙ্গে তার একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল।

বর্তমানে ছাত্রলীগের রাজনীতি থেকে সরে এসে তিনি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবরের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিতি পেয়েছেন। এর ধারাবাহিকতায় তাকে রোকেয়া হল ছাত্রদলের সভাপতি পদে মনোনীত করা হয়।

এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, তিনি কখনো ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন না, কারো সাথে তার ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে সেটা আলাদা বিষয়। তবে সেটা রাজনৈতিক নয়। তার পরিবার বিএনপি করে।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান