হোম > রাজনীতি

সীমান্তে হত্যাকাণ্ডের জবাব চাইতে হবে: খেলাফত মজলিস

স্টাফ রিপোর্টার

খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সভার নেতারা গভীর উদ্বেগের সঙ্গে বলেছেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী গত ৩০ নভেম্বর অন্যায়ভাবে দুইজন বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে। চাপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা করে ভারত আবারো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। আমরা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

তারা বলেন, ভারতের কাছ এই হত্যাকাণ্ডের ঘটনার তাৎক্ষণিক জবাবদিহি আদায় করতে বাংলাদেশ সরকার আবারো ব্যর্থতার পরিচয় দিয়েছে। বিগত সময়ে সীমান্তে ভারত কর্তৃক অন্যায়ভাবে সংঘটিত সব হত্যাকাণ্ডের জবাব বাংলাদেশকে চাইতে হবে। প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে এর বিচার দাবি করতে হবে।

গত বুধবার সন্ধ্যায় রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ। এতে দলের নির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বলা হয়, জাতীয় তদন্ত কমিশন কর্তৃক পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তের রিপোর্টের আলোকে অবিলম্বে আইনগত পদক্ষেপ গ্রহণ করতে হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও ন্যায়বিচারের স্বার্থে এর বিকল্প নেই। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখনো নাজুক। অথচ সামনে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। নির্বাচনি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির অন্যতম শর্ত হচ্ছে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধন করা। পেশিশক্তি ও কালো টাকার আধিপত্য নির্মূল করা না হলে নির্বাচন সুষ্ঠু হবে না।

খেলাফত মজলিস নেতারা বলেন, সংবিধান সংস্কারে গণভোট জাতীয় নির্বাচনের পূর্বে অনুষ্ঠিত না হলে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ভূলুণ্ঠিত হওয়ার শঙ্কা রয়েছে। জনআকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ বিনির্মাণের বিরুদ্ধে যারাই অবস্থান গ্রহণ করবে, জনগণ গণভোটে তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে। আমরা অবিলম্বে নির্বাচনি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি ও জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনের জন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছি।

বৈঠকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

সংসদে আদর্শ বিরোধী দলের ভূমিকার প্রস্তুতি জামায়াত জোটের

মানুষের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে : হাসনাত আবদুল্লাহ

বিতর্কিত পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে: সাইফুল হক

এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি

জীবনের বিনিময়ে হলেও জুলাই অভ্যুত্থান রক্ষা করা হবে

হাসনাতের বাসায় অভিযানের বিষয়ে যা জানা গেল

ইলেকশন ইঞ্জিনিয়ারিং ইস্যুতে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

‘এনসিপির যাত্রা’ বইয়ের মোড়ক উন্মোচন

অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি

ইরান দূতাবাসের শোক বইতে স্বাক্ষর করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল