হোম > রাজনীতি

শহীদদের মাগফিরাত কামনায় জমিয়তের আলোচনা সভা

স্টাফ রিপোর্টার

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে তাদের স্মরণে মঙ্গলবার আলোচনা সভা আয়োজন করে দলটি।

এতে বক্তারা বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে গত বছরের ৫ আগস্ট স্মরণীয় দিন। সেদিন ছাত্র-জনতা ফ্যাসিবাদী ও স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থার বিরুদ্ধে রাস্তায় নেমে আসে। প্রথম দিকে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলন চললেও শেষ পর্যন্ত তা সরকার পতনের এক দফা কর্মসূচিতে রূপ নেয়। ঐতিহাসিক এই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আত্মত্যাগ জাতি কখনও ভুলবে না।

তারা আরো বলেন, স্বাধীনতা, গণতন্ত্র ও ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আজও আমাদের দায়িত্ব শেষ হয়নি। শহীদদের আদর্শ ও ত্যাগকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

দলের সিনিয়র সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফীর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া ও সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী।

আরো বক্তব্য দেন, মাওলানা হেদায়েতুল ইসলাম, মুফতি মাহবুবুল আলম কাসেমী, মুফতি নূর মোহাম্মদ কাসেমী, মাওলানা আখতারুজ্জামান কাসেমী, মাওলানা সাইফুর রহমান, মাওলানা হুজাইফা ওমর, মুফতি হাসান আহমদ, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাজহারী ও কাউসার আহমাদ প্রমুখ।

গুলিস্তানে জামায়াতের মিছিলে হামলা, আহত ১৫, আশঙ্কাজনক ৩

গণভোট বাস্তবায়নের দাবিতে এনসিপির পদযাত্রা শুরু সোমবার

গাজীপুর সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা

জামায়াতের বড় চ্যালেঞ্জ সাম্রাজ্যবাদী শক্তি ও সামাজিক বাধা: ডা. শফিকুর রহমান

আওয়ামী লীগের দাফন হয়ে গেছে দিল্লিতে

ব্যারিস্টার ফুয়াদকে ক্ষমা চাইতে আইনি নোটিশ

ভ্যাট কমানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মিছিল

জামায়াত নেত্রী আনজুমান আরার দাফন সম্পন্ন

গণতন্ত্র ও ইনসাফ প্রতিষ্ঠার লড়াই ছিল জুলাই গণঅভ্যুত্থান: ডা. ইরান

ক্ষমতায় বসে জুলাই চেতনা অস্বীকার করছে বিএনপি: এটিএম মা'ছুম