হোম > রাজনীতি

ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করছে সরকার : ডা. ইরান

স্টাফ রিপোর্টার

জুলাই অভ্যুত্থানের হাজার হাজার শহীদদের রক্তের সাথে যারাই বেঈমানী করবে ইতিহাস তাদের ক্ষমা করবে না মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, জুলাই অভ্যুত্থানের অর্জনকে ব্যর্থ করতে আওয়ামী ফ্যাসিবাদী অপশক্তির অপতৎপরতা বন্ধে রাজনৈতিক দলগুলো উদাসীন। অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের বিচারের কথা বললেও বাস্তবে তারা ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করছে। এখনো আহত নিহতদের চূড়ান্ত তালিকা ও ক্ষতিপূরণ করতে পারেনি সরকার।

শনিবার রাজধানীর দলীয় কার্যালয়ে বাংলাদেশ লেবার পার্টি, ঢাকা মহানগর আয়োজিত আন্তর্জাতিক শ্রমিক দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ডক্টর মুহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার মানবিক করিডোর প্রদানের আগে দেশের রাজনৈতিক দলের সাথে মতামত নেয়া উচিত ছিল। তাকে প্রশ্নবিদ্ধ করতে ফ্যাসিবাদের দোসর উপদেষ্টা ও আমলারা দেশবিরোধী সিদ্ধান্ত নিয়ে সরকারকে বিতর্কিত করতে অপতৎপরতা চালাচ্ছে।

নগর লেবার পার্টির সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এডভোকেট জোহরা খাতুন জুঁই, দফতর সম্পাদক মো. মিরাজ খান, নগর সহ সভাপতি ডাঃ ইউসুফ আলী পাটোয়ারী, উত্তরের সাধারণ সম্পাদক মো. আরিফ সরকার, শ্রম বিষয়ক সম্পাদক এনামুল হক, খিলগাঁও থানা সমন্বয়কারী মো. সাব্বির আহমেদ, কেরানীগঞ্জ উপজেলা সমন্বয়কারী মুফতি আরিফ বিন শহীদ, পল্টন থানা সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো. মিথুন ও ছাত্রমিশনের অর্থ সম্পাদক মো. সাইফুল ইসলাম প্রমুখ।

অসুস্থ জামায়াত আমিরের কিছু পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের

নারী আসন নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জামায়াতের

বিএনপি ক্ষমতায় আসায় দ্রব্যমূল্য কমতে শুরু করেছে: বরকতউল্লা বুলু

শিবিরের জনশক্তিকে বৃহত্তর নেতৃত্বের যোগ্যতায় গড়ে তুলতে হবে

ভয়ের রাজত্ব কায়েম করার চেষ্টা করা হচ্ছে: আসিফ মাহমুদ

হঠাৎ অসুস্থ জামায়াত আমির

নতুন দায়িত্বে সারজিস আলম

আ.লীগের বিষয়ে জনগণকে সতর্ক থাকতে হবে: জামায়াত

পিলখানার ঘটনা ছিল সুপরিকল্পিত হত্যাকাণ্ড

রাষ্ট্রপতির আচরণ অগ্রহণযোগ্য: জামায়াত আমির