হোম > রাজনীতি

সিলেটে জামায়াতসহ ৮ দলের বিভাগীয় সমাবেশ আজ

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে আজ শনিবার সিলেটে বিভাগীয় সমাবেশ করবে জামায়াতসহ আট দল। দুপুর ১২টায় সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে সমাবেশটি। সমাবেশে বিভাগের ৪১ উপজেলার নেতাকর্মী ও সমর্থকরা আসবেন বলে জানিয়েছে আয়োজক কমিটি।

এদিকে সমাবেশ ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই মধ্যে সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি।

খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমির মাওলানা আবদুল বাছিত আজাদ সমাবেশে সভাপতিত্ব করবেন। এতে বক্তব্য দেবেন—জামায়াতে ইসলামীর বর্তমান কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান, বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর), বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক, নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা সারওয়ার কামাল আজিজী, খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন।

লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ও সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, সমাবেশে লাখো মানুষের সমাগম ঘটবে।

জুলাই সনদের বিষয়টি জাতির সামনে স্পষ্ট হওয়া উচিত: জুবায়ের

গণভোটের রায় অস্বীকার করা হলে পরিণতি ভয়াবহ হবে: নাহিদ

সংস্কার বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারে দুই কমিটি এনসিপির

বাজার নিয়ন্ত্রণে আনতে দলীয় সিন্ডিকেট ভেঙে দিন: মাওলানা কাইয়ূম

নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষে সংসদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত

বিচার সংস্কার, দুর্নীতি ও আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম শুরু: নাহিদ

ইরানের ওপর মার্কিন-ইসরাইলের সামরিক আগ্রাসন মানবাধিকারের চরম লঙ্ঘন

রাষ্ট্রপতির বক্তব্যের মধ্য দিয়ে সংসদ শুরু হতে পারে না: আসিফ মাহমুদ

রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

বিএনপি আদালতকে ব্যবহার করে সংস্কার বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে: এনসিপি