হোম > রাজনীতি

ফেনীর বন্যা সমস্যার সমাধানে ঐক্য ও প্রশাসনের দুর্নীতিমুক্তির দাবি মঞ্জুর

স্টাফ রিপোর্টার

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ফেনীর বন্যা সমস্যার সমাধানের জন‍্য যে সুচিন্তিত প্রকল্প গ্রহণ করা হয়েছে তা যথাযথভাবে বাস্তবায়নের জন‍্য দল-মত নির্বিশেষে নাগরিকদের ঐক্যবদ্ধতা ও প্রশাসনের দুর্নীতিমুক্ত পদক্ষেপ জরুরি।

বুধবার ফেনী জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০ টায় স্থানীয় এক কমিউনিটি সেন্টারে “মুহুরী-কহুয়া-সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন” শীর্ষক প্রকল্প নিয়ে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

প্রকল্পের উপর বক্তব্য প্রদানকালে মজিবুর রহমান মঞ্জু বলেন, যে কোন বড় লক্ষ্য অর্জনের জন্য ঐক্য খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। ফেনীতে প্রতিবছর বন্যার যে ঝুঁকি তৈরি হয়েছে তা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য দীর্ঘ মেয়াদী পরিকল্পনা দরকার। সরকারের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ নেয়ার জন্য তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। পানি উন্নয়ন বোর্ডের কর্মকাণ্ড নিয়ে স্থানীয় জনগণের অসন্তোষের বিষয়ে তদন্ত দাবি করে তিনি বলেন দুর্নীতির ভয়ে সবাই চায় প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব যেন সেনাবাহিনীকে দেয়া হয়। ফেনীর বন্যা সমস্যার সমাধানের জন‍্য যে সুচিন্তিত প্রকল্প গ্রহণ করা হয়েছে তা যথাযথভাবে বাস্তবায়নের জন‍্য দল-মত নির্বিশেষে নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার জন‍্য জনাব মঞ্জু আহ্বান জানান।

মতবিনিময় সভাটি পরিচালনা করেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম। বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুল আউয়াল মিন্টু, সাবেক সংসদ সদস্য বিএনপির নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন (ভিপি জয়নাল), জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহিদউদ্দিন মাহমুদ স্বপন, সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার রানু, বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু, জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান, জামায়াতের জেলা আমির মুফতি আব্দুল হান্নান, ব্যবসায়ী নেতা মেজবাহ উদ্দিন সাঈদ, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ফখরুদ্দিন মানিক, এনসিপি নেতা রিজভী, এবি পার্টির সহ সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদলসহ ফেনীর শীর্ষস্থানীয় রাজনীতিবিদ, প্রশাসনিক ব্যবসায়ী, সাংবাদিক, পেশাজীবী, আলেম ওলামা, ছাত্র প্রতিনিধি ও নাগরিক সমাজের সদস্যগণ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় প্রকৌশলী তরুণ মজুমদার বন্যা নিয়ন্ত্রণের বিশদ সমীক্ষা ও প্রকল্প উপস্থাপন করেন।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান