হোম > রাজনীতি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অস্ট্রেলিয়া বিএনপির শ্রদ্ধাঞ্জলি

ডেস্ক রিপোর্ট

প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির চেতনা জাগ্রত রাখতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), অস্ট্রেলিয়া মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। স্থানীয় সময় ২১ ফেব্রুয়ারি রাত ১২:০১ মিনিটে সিডনির আশফিল্ড পার্কে অবস্থিত শহীদ মিনারে বিএনপির নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন এবং ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. রাশেদুল হক, একুশে একাডেমির সাবেক সদস্য এবং অস্ট্রেলিয়ায় শহীদ মিনার নির্মাণের অন্যতম উদ্যোক্তা নির্মল পাল, অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি এ. এফ. এম. তাওহীদুল ইসলাম, অস্ট্রেলিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলী।

অনুষ্ঠান শেষে ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান পর্যন্ত সকল বীর শহীদ ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা,এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় তাদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের জন্য দোয়ার আয়োজন করা হয়।

দোয়া পরিচালনা করেন স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া শাখার সাধারণ সম্পাদক হাফেজ জাহিদুর রহমান। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, যুগ্ম সম্পাদক পদমর্যাদার অমি ফেরদৌস, অস্ট্রেলিয়া বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ইলিয়াস কাঞ্চন শাহীন, যুগ্ম সম্পাদক ইয়াসির আরাফাত সবুজ, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম শফিক, সহ-সাংগঠনিক সম্পাদক আসওয়াদুল হক বাবু, সদস্য হাসনা হেনা, আজিজুন নাহার মালা, এবং অস্ট্রেলিয়া যুবদল প্রস্তাবিত কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব ফারুক, স্বেচ্ছাসেবক দলের অনুমোদিত কমিটির সভাপতি মসিউর রহমান তুহিন, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান ও বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত করলেন ডাকসু ভিপি

৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন

শ্রমিকের ন্যায্য মজুরির পাশাপাশি আন্দোলনের অধিকার নিশ্চিত করতে হবে: জুনায়েদ

আইসিএপিপির অধিবেশনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছে ইসলামী আন্দোলনের প্রতিনিধিদল

চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী

চীনা দূতাবাসের অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দল

নতজানু পররাষ্ট্রনীতি আমাদের পিছিয়ে দিয়েছে: এমপি আদিব চৌধুরী

খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস

সংবিধানকে অবমূল্যায়নের সুযোগ নেই: ড. কামাল হোসেন

গার্মেন্টশিল্পের অস্থিরতা নিরসনে ১৪ দফা দাবি শ্রমিক কল্যাণ ফেডারেশনের