হোম > রাজনীতি

টাকা ফেরত প্রসঙ্গে যা বললেন তাসনিম জারা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ডা. তাসনিম জারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন তাসনিম জারা। দল থেকে পদত্যাগের আগে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে ৪৬ লাখ ৯৩ হাজার টাকা তোলেন তিনি।

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় যারা টাকা ফেরত চান, তাদের ফেরত দেওয়ার কথা বলেছিলেন জারা। কবে নাগাদ সেই টাকা ফেরত দেবেন, এমন প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।

গতকাল সোমবার একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে টাকা ফেরত দেওয়া প্রসঙ্গে তাসনিম জারা বলেন, যারা ফেরত চান, তাদের ফরম পূরণ করে পাঠানোর অনুরোধ জানিয়েছি। অনেকে ফেরত চেয়েছেন। এখনো যারা ফেরত চাননি, তাদেরও অনুরোধ করব, আপনারা জানান। যারা ফেরত চাইবেন, প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ফেরত যাবে।

গত ২৭ ডিসেম্বর এনসিপি থেকে পদত্যাগ করেন দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। ওইদিন সন্ধ্যায়ই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন।

এরপর প্রয়োজনীয় স্বাক্ষর সংগ্রহ করে নির্বাচন কমিশনে জমা দেন। পরে মনোনয়নপত্রও জমা দেন। তবে গত ৩ জানুয়ারি ঢাকার রিটার্নিং কর্মকর্তা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করেন দুইজনের স্বাক্ষরের গড়মিলের কারণে। মনোনয়ন ফিরে পেতে আপিল করেছেন তিনি।

নিশ্চিত পরাজয় বুঝে অস্ত্রধারী লেলিয়ে প্রচারণা বন্ধের চেষ্টা হচ্ছে: দেলাওয়ার হোসেন

হিন্দু ধর্মাবলম্বীদের সমস্যা সমাধানের আশ্বাস জামায়াত আমিরের

ড. ইউনূসের কাছে আমরা ঋণী, তাকে হেনস্তাকারীরা স্বৈরাচার: আবিদ

শিক্ষকদের অনাহারে রেখে শিক্ষাব্যবস্থা শক্তিশালী করা সম্ভব নয়: সেলিম ভূঁইয়া

গুপ্ত ও ফ্যাসিস্ট মিলে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে: হুইপ বকুল

সৌদিগামী যাত্রীদের সমস্যা সমাধানে সরকারের হস্তক্ষেপ চাইলেন জামায়াত আমির

পুনর্গঠিত হচ্ছে এনসিপির কমিটি, যেকোনো সময় ঘোষণা

সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রতিমন্ত্রী ইশরাকের শোক

বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদের ইন্তেকাল

ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ