হোম > রাজনীতি

সেনা-পুলিশ পাহারায় গোপালগঞ্জ ছাড়লেন এনসিপি নেতারা

আতিকুর রহমান নগরী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা গোপলগঞ্জ ছেড়ে গেছেন। সেনাবাহিনী ও পুলিশের পাহারায় তারা গোপালগঞ্জ ছাড়েন।

এই তথ্য নিশ্চিত করে এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহিন জানিয়েছেন, তারা বিকাল ৫টা পরে গোপালগঞ্জ ছেড়ে বের হয়ে যান। খবর বিবিসি বাংলার।

প্রতিবেদনে বলা হয়, কড়াপাহাড়ায় তাদের ১৫ থেকে ১৬টি গাড়ির বহর গোপালগঞ্জ ছাড়েন। এই বহরে এনসিপি নেতাদের মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ শীর্ষ নেতারা রয়েছেন।

এদিকে এনসিপির সমাবেশ শেষ হওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

এর আগে পুলিশ ও ইউএনওর গাড়ি এবং সমাবেশ মঞ্চে হামলার পর এনসিপি গাড়ি বহরে হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার দুপুর পৌনে ৩টার দিকে এ হামলা চালানো হয়। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারসেল নিক্ষেপ করে।

জানা যায়, এনসিপির নেতারা সমাবেশস্থলে যাওয়ার পথে আগে থেকেই গাছ কেটে রাস্তা অবরোধ করে ছাত্রলীগের সন্ত্রাসীরা। এসব প্রতিবন্ধকতা উপেক্ষা করে এদিন দুপুর ২টায় সমাবেশ মঞ্চে উঠেন এনসিপি নেতারা। সমাবেশ শেষ করে যাওয়া পথে ফের গাড়ি বহরে হামলা চালায় তারা।

জামায়াত সেক্রেটারিকে বিতর্কিত করার অপচেষ্টা সফল হবে না

পিরোজপুরে ঘটনা তদন্তে জামায়াতের কমিটি, প্রতিবেদন দিতে হবে তিন দিনে

আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, ফ্যাসিস্টদের ক্লাব: জামায়াত আমির

সরকার দেশকে বিশ্বদরবারে হাস্যকর করে তুলেছে: শফিকুল ইসলাম মাসুদ

আইজিপিকে অপসারণ করতে হবে: খেলাফত আন্দোলন

ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সদস্যসচিব ইনজিমামুল, সাংগঠনিক সম্পাদক মাহমুদ

সিপিবির কার্যালয়ে হামলা ও মুক্তিযোদ্ধার দাফনে বাধায় জেএসডির নিন্দা

‘সেদিন যে ছেলেটি লাশের ওপর নৃত্য করেছিল, সে-ই বাপ্পাদিত্য বসু’

শ্রমিকের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ন্যূনতম মজুরি নির্ধারণ করতে হবে

‘স্বাধীন দেশে প্রথম ক্রসফায়ার করেছেন শেখ মুজিব’