হোম > রাজনীতি

খলিলুর-অজিত দোভালের বৈঠক উদ্বেগজনক

জাতীয় বিপ্লবী পরিষদের বিবৃতি

স্টাফ রিপোর্টার

থাইল্যান্ডে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানের এক ঘণ্টাব্যাপী অনানুষ্ঠানিক বৈঠক নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ।

শনিবার জাতীয় বিপ্লবী পরিষদের এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, পতিত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে যে অজিত দোভালের সরাসরি তত্ত্বাবধানে থেকে বাংলাদেশে প্রতি বিপ্লব ঘটানোর ষড়যন্ত্রে লিপ্ত তার সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক জুলাই বিপ্লবের আনুগত্য বিরোধী ও জাতীয় নিরাপত্তা পরিপন্থী অসদাচরণ।

বিবৃতিতে আরো বলা হয়, গত ৩ এপ্রিল ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের নেতাদের জন্য আনুষ্ঠানিক নৈশভোজের আয়োজন করেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। এ নৈশভোজে এক টেবিলে বসেন অজিত দোভাল ও ড. খলিলুর রহমান। নৈশভোজ শেষে দুই দেশের এ কর্মকর্তাদ্বয় দীর্ঘ একঘণ্টা ধরে আলাপচারিতা করেন। এরকম বৈঠক অবশ্যই আনুষ্ঠানিক হওয়া আবশ্যক। আর এতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট সংস্থাসমূহের প্রধানদের উপস্থিত থাকা অপরিহার্য।

অজিত দোভালের সঙ্গে খলিলুর রহমানের বৈঠককে অসংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ আখ্যায়িত করে এর মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের নীতি ও কৌশল সংক্রান্ত কিংবা আন্তর্জাতিক ও জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট স্পর্শকাতর তথ্য ফাঁস হয়ে গেছে কিনা তা তদন্তের দাবি জানানো হয় বিবৃতিতে।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন