হোম > রাজনীতি

সেনাবাহিনীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে দেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হবে

মজলিসে শূরার অধিবেশনে জামায়াতের আমির

স্টাফ রিপোর্টার

জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

সেনাবাহিনীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে দেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, নির্বাচনের জন্য সরকারকে বাধ্য নয়, সহযোগিতা করবে জামায়াত।

শনিবার সকালে রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহামন বলেন, ‘ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের প্রতি আমাদের আস্থা রয়েছে। নির্বাচনের জন্য আমরা বাধ্য করতে নয়, সহযোগিতা করতে চাই। সরকারকে সহযোগিতা করতে সব সংগঠনের প্রতি আহ্বান জানাই। জাতি সংকটে পড়লে আমরা কেউ দায় এড়াতে পারব না।’

তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার সর্বদলীয় বৈঠক ডেকে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিলে ভালো কিছু বের হয়ে আসবে। জাতির মধ্যে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে তা সব পক্ষের অংশগ্রহণের মধ্য দিয়ে সমাধান সম্ভব।

জামায়াতের আমির বলেন, বিগত সরকারের কর্মকাণ্ডে নির্বাচন সম্পর্কে মানুষের একটা অনীহা সৃষ্টি হয়েছে। নির্বাচনকে অর্থবহ করতে হলে গ্রহণযোগ্য সংস্কার প্রয়োজন, যদিও এখন পর্যন্ত এর কোনো রোডম্যাপ জনগণের সামনে আসেনি। গ্রহণযোগ্য নির্বাচন না হলে জনগণ তা প্রত্যাখ্যান করবে।

জুলাই আন্দোলনে হত্যা ও গুমের অপরাধীদের বিচার না হলে বাংলাদেশ গভীর অন্ধকারে হারিয়ে যাওয়ার আশঙ্কায় ফেয়ারভাবে একটা বিচার চান জামায়াতের আমির।

এর আগে গতকাল শুক্রবার দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে কেন্দ্রীয় মজলিসের শূরার অধিবেশনের ঘোষণা দেয় জামায়াত। শুক্রবার দুপুরে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করেন।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন