হোম > রাজনীতি

শাপলার শহীদগাঁথা অনুষ্ঠান সফলের আহ্বান মামুনুল হকের

স্টাফ রিপোর্টার

রাজধানীর শাপলা চত্বরে সংঘটিত হত্যাকান্ড স্মরণে আগামী ৮ মে ‘শাপলার শহীদগাঁথা ৫ মে‘র গণহত্যা: স্মরণ ও মূল্যায়ন’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে শাপলা স্মৃতি সংসদ। জাতীয় জাদুঘরে আয়োজিত এই কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন স্মৃতি সংসদের চেয়ারম্যান ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

সোমবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এই আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, ৮ মে শাপলার শহীদগাঁথা অনুষ্ঠান সফলে গত রোববার শাপলা স্মৃতি সংসদের নির্বাহী পরিষদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মাওলানা মামুনুল হক।

বৈঠকে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদ সদস্য মাওলানা আতাউল্লাহ আমীন, নির্বাহী সভাপতি মাওলানা আবুল হাসানাত জালালী, সহ-সভাপতি মাওলানা ইলিয়াস হামিদী ও মাওলানা এহসানুল হক, সাধারণ সম্পাদক মাওলানা কামাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা জাকির হুসাইন, মাওলানা আরিফুর রহমান, মাওলানা হাবীবুল্লাহ সিরাজ, ফাতীহ মোহাম্মদ সুলাইমান, মাহমুদুল হাসান সাগর, আশরাফুল ইসলাম সাদ, শাহরিয়ার আলম, ইমাম হুসাইন ইলাতসহ অন্যান্য নেতারা।

বৈঠকে ‘শাপলা স্মৃতি প্রতিযোগিতা-২০২৬’-এ অংশগ্রহণকারী সকল প্রতিযোগীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও শুকরিয়া জ্ঞাপন করা হয়।

সভাপতির বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন, শাপলার শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই স্মৃতিকে ধারণ করে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বৈঠকে বক্তারা শাপলার শহীদদের স্মৃতি সংরক্ষণ, ইতিহাসের যথাযথ উপস্থাপন এবং জাতীয় চেতনা জাগ্রত করার লক্ষ্যে গৃহীত কর্মসূচিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশের সামনে এখন তিনটি বড় লড়াই: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়ানোর জন্য হবে আগামীর বিপ্লব

রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক

রূপনগরে জামায়াত এমপির কর্মীদের ওপর হামলার অভিযোগ

২৩ জুন ঘিরে দেশজুড়ে অস্থিরতা তৈরির নীলনকশা আ.লীগের

২৩ জুন ঢাকাসহ দেশজুড়ে অস্থিরতা তৈরির আওয়ামী পরিকল্পনা

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঢাকায় আজাদ পার্টির মশাল মিছিল

প্রস্তাবিত জাতীয় বাজেট শ্রমজীবী মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ

জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থ হলে ফ্যাসিবাদ ফিরে আসবে: মামুনুল হক

হারুন-আল-রশিদের মৃত্যুতে বিএনপি একজন অভিভাবক হারিয়েছে: রিজভী