বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু বলেছেন, মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর প্রধান কথা ছিল অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ন্যায়সংগত।
বুধবার টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ডিগ্রি কলেজ মাঠে কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মেহের মাহমুদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও মেহেরুন্নেছা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ খ. জাহাঙ্গীর আলম রুবেল, গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুক্তার আশরাফ উদ্দিন ও গোপালপুর শহর বিএনপি সভাপতি খালিদ হাসান উথান এবং অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা এসময় উপস্থিত ছিলেন।
মজলুম জননেতার বানী স্মরণ করিয়ে তিনি বলেন, ‘শিক্ষার্থীদেরও সেই ভাবে গড়ে উঠতে হবে, সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন- আমাদের আল্লাহ ও রাসুল (সা:)এর প্রতি অবিচল থাকতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে।
এমএস