হোম > রাজনীতি

পিআরের কারণে নির্বাচন বিলম্বিত হলে পতিত স্বৈরাচার লাভবান হবে: ডা. জাহিদ

স্টাফ রিপোর্টার

পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধি) পদ্ধতির কারণে নির্বাচন বিলম্বিত হলে পতিত স্বৈরাচার লাভবান হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশ এর চিকিৎসক পরিষদ কর্তৃক আয়োজিত গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিতে নির্বাচনের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি এমন্তব্য করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রফেসর ড আবদুল লতিফ মাসুম।

তিনি বলেন, পিআর পদ্ধতি না হলে যারা নির্বাচনে যাবেন না বলছে, তারা এর ফলাফল ভেবে দেখেছে? পিআর পদ্ধতির কারণে নির্বাচন বিলম্বিত হলে পতিত স্বৈরাচার লাভবান হবে।

পিআর পদ্ধতিতে ভোট চাওয়া দলগুলো প্রকারান্তরে স্বৈরাচারের পক্ষে কাজ করছে কিনা? প্রশ্ন করে ডা. জাহিদ বলেন, এই দলগুলোর কর্মকাণ্ডে স্বৈরাচারের প্রত্যাবর্তনের পথ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। স্বৈরাচারের ফেরত আসা ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এ সময় রাজনীতিকে গায়ের জোরে নয়, রাজনীতি দিয়েই মোকাবেলা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংস্কার বিএনপির হাত ধরে শুরু হয়েছে। যে দলগুলো এখন সংস্কারের কথা বলছেন তারা কখনো সংস্কার করেনি। সংবিধানের কোথাও স্বৈরাচার হতে বলা হয়নি। এর অপব্যবহারেই স্বৈরাচার তৈরি হয়।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান