হোম > রাজনীতি

কেরানীগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ড: হতাহতের ঘটনায় খেলাফত মজলিসের শোক

আমার দেশ অনলাইন

আজ শনিবার বিকাল ৪টায় রাজধানীর কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত ৫ জন নিহত ও বহু আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। উক্ত ঘটনায় হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করেছে খেলাফত মজলিস।

আজ প্রদত্ত বিবৃতিতে খেলাফত মজলিস আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের নিহতদের জন্য মহান আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করেন। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। উক্ত দুর্ঘটনায় হতাহতদের ক্ষতিপূরণে সরকারকে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই দুর্ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

খেলাফত মজলিস নেতৃবৃন্দ সরকারের প্রতি দাবি জানিয়ে আরো বলেন, অগ্নিকাণ্ড সহ কারখানায় সকল দুর্ঘটনা প্রতিরোধে বিল্ডিং কোড ভঙ্গকারী ও শ্রমিকদের অধিকার হরণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।

মসজিদে গুলির ঘটনা আইনশৃঙ্খলার অবনতির বহিঃপ্রকাশ: গোলাম পরওয়ার

ভারতীয় হাইকমিশনারের বক্তব্য সাম্রাজ্যবাদী মানসিকতার বহিঃপ্রকাশ

জামায়াতের নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্যে সংসদে উত্তেজনা, বক্তব্য এক্সপাঞ্জ

পুশ ইনে এত আগ্রহ থাকলে শুভেন্দুকে পাঠিয়ে দিন, তার বাড়ি বরিশাল

কথিত অন্তর্ভুক্তিমূলক বাজেটে শ্রমিক-কৃষকের জায়গা হয়নি: সাইফুল হক

প্রাথমিকে নাচ-গান বাধ্যতামূলক করার প্রতিবাদে খেলাফত মজলিসের কর্মসূচি

জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণার আহ্বান ফখরুলের

গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

ক্রিকেটার নাঈম হাসানের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ জামায়াতের

মুক্তচিন্তায় অবশ্যই নৈতিকতা থাকতে হবে: সেমিনারে গোলাম পরওয়ার