হোম > রাজনীতি

‘ইসলামী নেতৃত্বের স্বরূপ’ বইয়ের মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার, সাভার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল, সাবেক সমাজকল্যাণমন্ত্রী শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রচিত ‘ইসলামী নেতৃত্বের স্বরূপ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

এ সময় জামায়াত আমির বলেন, শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ছিলেন একজন আমানতদার ও দক্ষ নেতা। তার পিতা মাওলানা আবদুল আলী বলেছিলেন, আমি আমার এই ছেলেকে ইসলামের জন্য ওয়াকফ করেছি। শহীদ মুজাহিদ তার পিতার সেই আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি হয়ে উঠেছিলেন। অত্যন্ত সততা ও দক্ষতার সাথে তিনি সরকারি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।

ডা. শফিকুল রহমান বলেন, একজন জাতীয় নেতা ও ইসলামী আন্দোলনের সংগঠক হিসেবে শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ আমাদের জন্য রেখে গেছেন বিশাল অবদান ও অনেক শিক্ষা। কারাভ্যন্তরেও তিনি তার প্রিয় সংগঠনের কথাই ভেবেছেন। কারাগার থেকে আমাদের জন্য লিখেছেন উত্তম নসিহত সংবলিত বই। আমরা শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদের জান্নাতুল ফেরদৌস প্রাপ্তির জন্য দোয়া করছি। তার অবদান ও শাহাদাত আল্লাহ তায়ালা কবুল করুন।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, সাপ্তাহিক সোনার বাংলার চেয়ারম্যান এ.কে.এম. রফিকুন্নবী, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম ও নারায়ণগঞ্জ মহানগর আমির আবদুল জাব্বার

পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন লেখকের ছেলে, অনুবাদক ও লেখক আলী আহমাদ মাবরুর। উপস্থিত ছিলেন শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সহধর্মিণী, ভাই ও পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।

আলী আহসান মোহাম্মদ মুজাহিদ কারাভ্যন্তরে রচনা করেছেন ‘ইসলামী নেতৃত্বের স্বরূপ’ বইটি। বইটিতে তিনি তার দীর্ঘ রাজনৈতিক ও সাংগঠনিক জীবনের অভিজ্ঞতালব্ধ আলোচনা পেশ করেছেন। তিনি সংক্ষেপে আলোকপাত করেছেন ইসলামী নেতৃত্বের কাঙিক্ষত গুণাবলি বিষয়ে। ইসলামী আন্দোলনের সর্বপর্যায়ের নেতৃত্বের জন্য বইটি খুবই প্রাসঙ্গিক ও উপকারী হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বইটির প্রকাশনা প্রতিষ্ঠান তাফহীম পাবলিকেশনের চেয়ারম্যান মু. রাজিফুল হাসান বাপ্পী। সঞ্চালনা করেন তাফহীমের সেলস বিভাগের প্রধান আমজাদ ইলাহী। স্বাগত বক্তব্য রাখেন শামছুর রহমান ফাউন্ডেশনের সদস্যসচিব মো. ইকবাল হোসেন ও তাফহীম পাবলিকেশনের সম্পাদক মুহাম্মদ আবু সুফিয়ান। উপস্থিত ছিলেন পাবলিকেশনের পরিচালক ওয়াহিদ জামান, সিইও শাহমুন নাকীব ফারাবী, শেয়ারহোল্ডার মামুন আবদুল্লাহ প্রমুখ।

অসুস্থ জামায়াত আমিরের কিছু পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের

নারী আসন নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জামায়াতের

বিএনপি ক্ষমতায় আসায় দ্রব্যমূল্য কমতে শুরু করেছে: বরকতউল্লা বুলু

শিবিরের জনশক্তিকে বৃহত্তর নেতৃত্বের যোগ্যতায় গড়ে তুলতে হবে

ভয়ের রাজত্ব কায়েম করার চেষ্টা করা হচ্ছে: আসিফ মাহমুদ

হঠাৎ অসুস্থ জামায়াত আমির

নতুন দায়িত্বে সারজিস আলম

আ.লীগের বিষয়ে জনগণকে সতর্ক থাকতে হবে: জামায়াত

পিলখানার ঘটনা ছিল সুপরিকল্পিত হত্যাকাণ্ড

রাষ্ট্রপতির আচরণ অগ্রহণযোগ্য: জামায়াত আমির