হোম > রাজনীতি

ডাকসুর ফর্ম নিলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, যে দাবি সাদিক কায়েমের

আতিকুর রহমান নগরী

সাবেক ছাত্রলীগ নেতা জুলিয়াস সিজার তালুকদার ডাকসু নির্বাচন ২০২৫ এর মনোনয়ন ফর্ম তোলায় ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও সংগঠনের বর্তমান কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম প্রতিবাদ জানিয়েছেন।

মঙ্গলবার ফেসবুকে দেয়া পোস্টে তিনি এ প্রতিবাদ জানান।

সাদিক কায়েম বলেন, সলিমুল্লাহ মুসলিম হলে ছাত্রলীগের প্যানেল থেকে কারচুপির ভোটে নির্বাচিত সাবেক জিএস এবং ফ্যাসিবাদবিরোধীদের উপর একাধিক হামলার সাথে জড়িত থাকা সাবেক ছাত্রলীগ নেতা জুলিয়াস সিজার তালুকদার ডাকসু নির্বাচন ২০২৫ এর মনোনয়ন ফর্ম তুলেছে আজ।

সিজারের অপরাধের সুস্পষ্ট ডকুমেন্টস থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক তাকে মনোনয়নের সুযোগ প্রদান শিক্ষার্থীদেরকে যারপরনাই হতাশ ও ক্ষুব্ধ করেছে। বিগত ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর উপর হামলা সহ বিভিন্ন রাজনৈতিক দলের উপর ন্যক্কারজনক হামলার ঘটনাসমূহ তদন্ত করে অবিলম্বে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

একই সাথে বিভিন্ন হলে প্রকাশিত ভোটার তালিকায় নাম আসা নিষিদ্ধ ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীদেরকে কার্যকর শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। অন্যথায় ফ্যাসিবাদ মুক্ত ক্যাম্পাস গঠনে ব্যর্থতার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই নিতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর বক্তব্যে আইনগত অসঙ্গতি রয়েছে: শিশির মনির

বাংলা নববর্ষ উপলক্ষে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা

আন্দোলন শুরু হয়ে গেছে: জামায়াত আমির

বর্তমান সরকারকে শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক

শরীয়তপুরে আইনজীবীকে মারধরকারীদের গ্রেফতার দাবি

সৃষ্ট সংকটের পরিণতি বিএনপি সরকারকে ভোগ করতে হবে

জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না

জামায়াত জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে

এ্যানির ধাক্কা খেয়ে যা বললেন সাবেক এমপি মাসুদ

জামায়াত জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় বদ্ধপরিকর