হোম > রাজনীতি

৩ আগস্ট জুলাই সনদ আদায় করে নেওয়া হবে: নাহিদ

সিলেট ব্যুরো

আগামী ৩ আগস্ট রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের মহাসমাবেশ থেকে জুলাই সনদ আদায় করে নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, সিলেটবাসী আপনারা ৩ আগস্টের এনসিপির মহাসমাবেশে যোগদান করবেন, সেই সমাবেশ থেকে জুলাই সনদ আদায় করে নেওয়া হবে।

শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে নগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই পদযাত্রা শেষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, এদেশের জনগণের মুক্তির লড়াইয়ে সিলেট ছিল সবসময় অগ্রগামী। জুলাই আন্দোলনেও সিলেটবাসী সাহসিকতার সঙ্গে লড়াই করেছে। তিনি বলেন, সিলেটিরা লন্ডনকে জয় করেছে, বাংলাদেশকেও জয় করেছে, লন্ডনে যারা গায়ের ঘাম ঝড়িয়ে রেমিট্যান্স পাঠান, সেই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। তেল গ্যাসে সমৃদ্ধ এই সিলেট সম্পদে ভরপুর। এনসিপি ক্ষমতায় গেলে সিলেটে শিল্পকারখানা গড়ে তোলা হবে।

এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেন, এনসিপি চাঁদাবাজ টেন্ডারবাজের দল নয়, ফ্যাসিবাদ উপড়ে এনসিপি উঠে এসেছে। পরবর্তী বাংলাদেশ হবে এনসিপির। তিনি বলেন, এতদিন আমাদের দেশ ছিল ধনীক শ্রেণির। বসুন্ধরার মতো অলিগার্ক শ্রেণী গড়ে উঠেছিল। তিনি বলেন, আওয়ামী লীগের সুবিধা নিয়ে তারা মিডিয়া খুলেছে, তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। তিনি বলেন, লীগের একটি পক্ষ এক্টিজম করেছে, তারা বিভিন্ন রুপে ফিরতে চায়। তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। মুজিববাদের পাহারাদার হয়ে দাঁড়িয়েছে, তারা কথায় কথায় বাংলা ছাড়তে বলে। এইসব চাঁদাবাজদের দেশ ছাড়তে হবে।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। সিলেটিরা প্রবাসে গিয়ে রক্তের উপর দাঁড়িয়ে রেমিট্যান্স পাঠায়, তাদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না। তিনি বলেন, অনেকে বলেন, এনসিপি বিএনপির বিরোধী,খালেদা জিয়ার বিরোধী, জিয়ার বিরোধী, আমরা তাদের বিরোধী নই, তবে আমরা বাংলাদেশে চাঁদাবাজদের বিরোধী। এনসিপি থাকলে চাঁদাবাজ সন্ত্রাস ও সিন্ডিকেটের টাই হবে না।

এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সঞ্চালনায় ও সিলেট জেলার প্রধান সমন্বয়ক নাজিম উদ্দীন শাহানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বক আব্দুল হান্নান মাসউদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, অর্পিতা শ্যামা দেব, আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হক, আবু বাকের মজুমদার, জাতীয় যুব শক্তির যুগ্ম আহ্বায়ক জাহিদুর রহমান, কেন্দ্রীয় সদস্য ব্যারিস্ট্রার নুরুল হুদা জুনেদ, সিলেট মহানগরের প্রধান সমন্বয়কারী আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরী প্রমুখ।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান