হোম > রাজনীতি

ফ্যাসিবাদের দোসরদের রাজনীতি করতে দেওয়া যাবে না: চরমোনাই পীর

স্টাফ রিপোর্টার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, জাতীয় রাজনীতিতে নানা জোট-মহাজোট হচ্ছে। রাজনৈতিক এসব কর্মকাণ্ডকে আমরা স্বাগত জানাই। কিন্তু আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের কোনোভাবেই রাজনীতি করতে দেওয়া যাবে না। তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। বিচারের আগে তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। কারণ কোন ইনক্লুসিভনেসের নামে খুনি ও টাকা পাচারকারীদের রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না।

তিনি সোমবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ত্রৈমাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন।

চরমোনাই পীর বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ভারতীয় সাংস্কৃতিক ও রাজনৈতিক আগ্রাসনের শিকার হয়েছে। দীর্ঘ ১৫ বছর জাতির বুকের ওপরে জগদ্দল পাথরের মতো চেপে বসে দেশটাকে লুটেপুটে খেয়েছে। ধর্মপ্রাণ মুসলমানদের চিন্তা-বিশ্বাসের ওপর একের পর এক আঘাত এসেছে। পাঠ্যসূচিতে নানাভাবে ধর্মবিদ্বেষ আনা হয়েছিল। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আল্লাহর রহমতে পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন হয়েছে। সময় এসেছে নতুন বাংলাদেশ নির্মাণের। সেই বাংলাদেশ নির্মাণে উলামায়ে কেরামকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জনগণকে পরিস্থিতি সম্পর্কে সতর্ক করতে হবে।

সভার শুরুতে পরিষদের নব নিযুক্ত সভাপতি মুফতি মিজানুর রহমান সাঈদকে বরণ করে নেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নেতারা। পরিষদের সদ্যপ্রয়াত সভাপতি আল্লামা নুরুল হুদা ফয়েজির মৃত্যুতে শোক প্রকাশ করা হয় ও দোয়া করা হয়।

সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা নেয়ামত উল্লাহ আল ফরিদি, যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদসহ পরিষদের নেতারা।

এসআর

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা