হোম > রাজনীতি

ধর্ম-বর্ণ-মতের মানুষের ঐক্যের ভিত্তিতে এগোতে চাই: নাহিদ

স্টাফ রিপোর্টার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই আন্দোলনের পর আমরা যে সম্প্রীতি ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠন করতে চেয়েছিলাম, সেই বাংলাদেশের মানুষকে সামনে রেখে সকল ধর্ম, বর্ণ, মতের মানুষের ঐক্যের ভিত্তিতে আমরা সামনের দিকে এগোতে চাই। এনসিপি সেই জন্য কাজ করে যাচ্ছে।

রোববার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা উদযাপন কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, সারাদেশে যাতে নির্বিঘ্নে পূজা উৎযাপিত হয়, সেই নিরাপত্তা যেন নিশ্চিত করা হয়, সে জন্য সরকারের প্রতি আমাদের আহ্বান রয়েছে। এনসিপির স্বেচ্ছাসেবীরা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। আমরা সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের শুভেচ্ছা জানায় এবং যে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠন করতে চাই, সেই বাংলাদেশে যেন তাদের সমান মর্যাদা ও অধিকার নিশ্চিত হয়, সে জন্য এনসিপি কাজ করে যাচ্ছে।

নাহিদ ইসলাম বলেন, সনাতন ধর্মাবলম্বীদের যে দাবি দাওয়া তা পূরণ করতে সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে। সনাতন ধর্মাবলম্বীসহ বাংলাদেশে যারা সংখ্যালঘু আছে, তাদের মধ্যে যেন অনিরাপদ বোধ সৃষ্টি না হয়, সেভাবে আমাদের কাজ করতে হবে। সেই দায়িত্ব আমাদের সকলের।

তিনি বলেন, এনসিপি আগামী নির্বাচনে সকল ধর্মের ও সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করবে। আমাদের নির্বাচনে ইশতেহারে যেন সকল ধর্ম ও সম্প্রদায়ের সমান মর্যাদা ও অধিকার নিশ্চিত হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করবো। জুলাই গণঅভ্যুত্থানের পর সম্প্রীতি ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তাই সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কেউ যেন অনিরাপদ না হয়।

এর আগে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি সন্ধায় ঢাকেশ্বরী মন্দির যান এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় এনসিপির কেন্দ্রীয় নেতারাসহ ও বাংলাদেশ পূজা উদযাপন কমিটির নেতারাও উপস্থিত ছিলেন।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল