হোম > রাজনীতি

হাদিকে গুলি করে হিন্দুস্থানি আওয়ামী লীগ পুনর্বাসন হবে না: রাশেদ প্রধান

স্টাফ রিপোর্টার

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, দেশপ্রেমিক হাদিকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ আমাদের সবার ওপরে আক্রমণ। অগাস্ট মাসের ৫ তারিখ বাংলার পবিত্র মাটি থেকে হিন্দুস্থানি আধিপত্যবাদ এবং আওয়ামী লীগের পতন হয়েছে। হাদিকে গুলি করে হিন্দুস্থানি আওয়ামী লীগ পুনর্বাসন হবে না।

রাশেদ প্রধান বলেন, এক আবু সাঈদ শহীদ হওয়ার পরে লক্ষ আবু সাঈদ গর্জে উঠেছিল। এক রক্তাক্ত হাদিকে দেখে লক্ষ হাদি প্রস্তুত। হিন্দুস্থানি আধিপত্যবাদ ও আগ্রাসন চলবে না, আওয়ামী লীগ পুনর্বাসন চলবে না, পুরাতন জালেম-নতুন জালেম চলবে না। বাংলার বীর ওসমান হাদিকে আমরা রাজপথে অগ্রণী ভূমিকায় ফেরত চাই। আসুন আমরা দোয়া করি, মহান রাব্বুল আলামিন হাদিকে যেন দ্রুত পূর্ণ সুস্থতা দান করে।

জাগপা মুখপাত্র বলেন, তফসিল ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে হাদির ওপর হামলা প্রমাণ করে দেশে জাতীয় নির্বাচনের পরিবেশ এখনও তৈরি হয় নেই। দুই-একজন প্রার্থী বুলেট প্রুফ গাড়ি নিয়ে ঘুরবে বাকিদের কি হবে? জুলাইয়ে লুট হওয়া তেরোশোর অধিক অস্ত্র এখনও উদ্ধার হয় নেই। এভাবে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে না। দ্রুততম সময়ের মধ্যে হাদির উপর হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে এবং এ আক্রমণের পিছনে থাকা সকল রাঘব বোয়ালদের আইনের আওতায় আনতে হবে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে, শরিফ ওসমান হাদির সুস্থতা কামনায় জাগপা আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন- জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, প্রকাশনা সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার, জাগপা ঢাকা মহানগর যুগ্ম আহ্বায়ক সাব্বির আহাম্মেদ প্রমুখ।

‘সম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার মৃত্যুকামনা করবে সন্তানরা’

সরকার কোরআন-সুন্নাহবিরোধী আইন করলে কোনোভাবেই সমর্থন করবে না জমিয়ত

আসিফ মাহমুদকে যে কারণে ধন্যবাদ জানালেন মামুনুল হক

শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব

ইসিকে সরকারি প্রভাব ও হস্তক্ষেপমুক্ত স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় এনসিপি

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান উদ্দেশ্যপ্রণোদিত: এনসিপি

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো সময়ক্ষেপণ মানা হবে না: ইসলামী আন্দোলন

দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার: মামুনুল হক

বিশেষায়িত শিশু শিক্ষালয় ‘ব্লু স্কাই’ পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

জামায়াত প্রতিনিধি দলের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক