হোম > রাজনীতি

লালবাগে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

রাজধানীর লালবাগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগ ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ থানার পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. দিপু (৪০), কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ডের সর্বশেষ কমিটির সভাপতি। মো. ফারুক (৪৮), কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৪ নম্বর ওয়ার্ড বাজার ইউনিটের সাবেক সহসভাপতি।

লালবাগ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৯ নভেম্বর) আনুমানিক রাত ১১টা ১৫ মিনিটে লালবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফারুক পলাতক সাবেক ওয়ার্ড কাউন্সিলর জাহিদের অন্যতম সহযোগী বলে জানা গেছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কলকাতায় আওয়ামী লীগ নেতারাও অনিশ্চয়তার দোলাচলে

আ.লীগের নাশকতার প্রতিবাদে জেডিপির বিক্ষোভ

স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় এনসিপির কমিটি, চেয়ারম্যান নাহিদ

গঙ্গা পানিচুক্তি নিয়ে সংসদে আলোচনা চায় বিরোধী দল

নাশকতা ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি

সাইন্সল্যাবে ককটেল বিস্ফোরণের পর ছাত্রদলের বিক্ষোভ

১৯ ডিসেম্বর ঢাকায় জাতীয় কনভেনশন করবে ইসলামী ঐক্যজোট

পশ্চিমা নারীবাদের ‘অশুভ খপ্পর’ থেকে রক্ষায় সচেতনতার আহ্বান চরমোনাই পীরের

হাসিনা তার আশ্রয়দাতাকে নিয়েই দেশে ফিরবেন কিনা মানুষের মনে প্রশ্ন: রিজভী

হাসিনার পাসপোর্ট আবেদন প্রসঙ্গে যা বললেন জামায়াত নেতা জুবায়ের