হোম > রাজনীতি

জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: খেলাফত মজলিস

স্টাফ রিপোর্টার

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বলেছেন, ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তির নীলনকশায় পরিকল্পিতভাবে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা শরীফ ওসমান হাদিকে শহীদ করা হয়েছে।

তিনি বলেন, হাদিকে গুলি করে ভারতে পালিয়ে যাওয়া ঘাতকদেরকে অবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যান্য জুলাই যোদ্ধা সহ দেশের সব নাগরিকের সুরক্ষায় রাষ্ট্রকে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পতিত ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের আপতৎপরতা রোধে ঐক্যবদ্ধ হতে হবে। পাশাপাশি ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান তিনি।

হাদির ঘাতকদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার বাদ জুমা আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

শুক্রবার বায়তুল মোকাররম উত্তর গেট থেকে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল।

শাখা সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা