হোম > রাজনীতি

রাষ্ট্র পরিচালনা নয়, হরর সিনেমার স্ক্রিপ্ট বাস্তবায়ন চলছে

আপ বাংলাদেশের প্রধান সংগঠক

স্টাফ রিপোর্টার

ড. ইউনুসের নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের সরকার বিচার, সংস্কার ও নির্বাচনের পথে না হেঁটে দেশকে ক্রমশ একটি অন্ধকার চোরাবালির দিকে ঠেলে দিচ্ছে। আইনশৃঙ্খলার উন্নতি ঘটিয়ে রাষ্ট্র পরিচালনার পরিবর্তে তারা এমন এক খুনোখুনির পথ প্রশস্ত করছে, যেন হরর সিনেমার স্ক্রিপ্টই বাস্তবায়ন করা হচ্ছে এমন মন্তব্য করেছেন ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর প্রধান সংগঠক নাঈম আহমাদ।

বৃহস্পতিবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আপ বাংলাদেশের আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির হত্যার প্রতিবাদ ও খুনিদের বিচারের দাবিতে আয়োজিত বিক্ষোভে তিনি এসব কথা বলেন।

আপ বাংলাদেশের প্রধান সংগঠক নাঈম আহমাদ বলেন, গত এক বছরে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বির, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিসহ অন্তত সাড়ে তিন শত মানুষ সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছে।

হাসিনাবিহীন বাংলাদেশে এ ধরনের খুনোখুনির ঘটনা চরম হতাশাজনক। এমন দৃশ্য সাধারণত হরর মুভিতেই দেখা যায়। এই স্ক্রিপ্ট হাসিনার আশ্রয়দাতা দিল্লি থেকে আসছে কিনা, আমরা জানি না। জুলাই অভ্যুত্থান–পরবর্তী বাংলাদেশে আমরা এমন পরিস্থিতি আর দেখতে চাই না।

তিনি আরও বলেন, গত এক বছরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে প্রায় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরায় দলে আর কোন খুনোখুনি হবে না—এমন প্রত্যাশা আমরা রাখতে চাই। কিন্তু মুসাব্বির হত্যার বিচারের দাবিতে তারেক রহমানের ভূমিকা আশানুরূপ নয়।

কোনো কঠোর কর্মসূচি তার দলের পক্ষ থেকে আমাদের চোখে পড়েনি। নিজ দলের কর্মীদের জীবনের নিরাপত্তা দিতে না পারলে ২০ কোটি মানুষের জীবনের নিরাপত্তা আপনি কীভাবে নিশ্চিত করবেন? তাই দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন। অন্যথায় আমরা ধরে নিতে বাধ্য হব, নিজ দলের নেতাকর্মীদের জানমাল রক্ষায় বিএনপি উদাসীন।

একটি চক্র বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে উল্লেখ করে নাঈম আহমাদ আরও বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে না পারলে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা অসম্ভব হয়ে পড়বে।

এর ফলে বাংলাদেশ একটি দীর্ঘমেয়াদি সংকটে পতিত হবে। সেই ষড়যন্ত্র ব্যর্থ করতে, দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন আপ বাংলাদেশের মুখপাত্র শাহরিন ইরা, কেন্দ্রীয় সদস্যবৃন্দ এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

পোশাকশিল্পে অস্থিরতা দমনে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে

বৈষম্যের বিরুদ্ধে শ্রমিকের লড়াই মূলত আমাদের সবারই লড়াই: নাহিদ ইসলাম

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

পানি না দিলে ভারতকে করিডর-ট্রানজিট কোনোটিই নয়: নাহিদ ইসলাম

আলজেরিয়ার রাষ্ট্রদূতের কাছে জামায়াত আমিরের লেখা চিঠি হস্তান্তর

গার্মেন্টস শিল্পে চলমান অস্থিরতা খুবই উদ্বেগজনক: ডা. শফিকুর রহমান

পত্রিকা ছেঁড়ার ঘটনায় উদ্বেগ, দায়িত্বশীল আচরণের আহ্বান ওলামা অ্যালায়েন্সের

লং মার্চ করে নয়, জুলাই সনদের সমাধান হবে সংসদে: রিজভী

গার্মেন্টস শিল্পে চলমান অস্থিরতা খুবই উদ্বেগজনক: জামায়াত আমির

আমার দেশ-এর কপি ছিঁড়ে মাহমুদুর রহমানের কণ্ঠরোধ করা যাবে না: যুব জাগপা