হোম > রাজনীতি

রাজনৈতিক দলের মতপার্থক্য যেন মতবিরোধ সৃষ্টি না করে: ডা. শফিকুর রহমান

স্টাফ রিপোর্টার

দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে কিন্তু সেই মতপার্থক্য যেন মতবিরোধ সৃষ্টি না করে।

মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ খেলাফত আন্দোলন আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঐতিহাসিক বদর দিবসে ‘দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে বিভেদহীন জাতীয় ঐক্য চাই’ শীর্ষক এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন খেলাফত আন্দোলনের আমির মাওলানা আবুজর কাসেমী।

অনুষ্ঠানে আমিরে জামায়াত বলেন, ‘দেশ গঠনে আমরা কোনো বিভেদ চাই না। আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।’

সভাপতির ভাষণে মাওলানা আবুজর কাসেমী বলেন, ‘পতিত নিষ্ঠুর, দুর্নীতি ও জুলুমবাজ ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে স্থায়ীভাবে প্রতিহত করতে মহান জুলাই-আগস্টের বিপ্লবে অংশগ্রহণকারী সব পক্ষকে বিভেদমূলক আচরণ থেকে দূরে থেকে ঐক্যবদ্ধ থাকতে হবে। না হলে ফ্যাসিবাদীরা আবার মাথাচাড়া দিয়ে উঠবে।’ তিনি বলেন, পতিত ফ্যাসিস্ট ইতোমধ্যে তাদের মাঠ গরম করতে অগ্রিম কর্মসূচিতে বিভিন্ন গড়ানায় তাদের প্রক্সি নিয়োগ দিয়ে যাচ্ছে। সম্প্রতি হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের ওপর নগ্ন হামলার ঘটনা তারই প্রমাণ।

বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি মুহাম্মদ ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেনÑ দলের সিনিয়র নায়েবে আমির মো. আজম খান, শাইখুল হাদীস মাওলানা আবুল কাশেম কাশেমী, মাওলানা মুহাম্মদ আবদুল কাদের কাসেমী, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর আমির মাওলানা মুহাম্মদ হোসাইন আকন্দ, সম্মিলিত ইসলামী ঐক্যজোটের মহাসচিব খায়রুল আহসান খান, বাংলাদেশ মানবতাবাদী দলের চেয়ারম্যান ক্যাপ্টেন ইব্রাহিম খলিল প্রমুখ।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন