হোম > রাজনীতি

তিস্তা নদীর পানি আমাদের ন্যায্য অধিকার: তারেক রহমান

রংপুর অফিস

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী তিস্তার পানি বাংলাদেশের প্রাপ্য। এই পানি পাওয়া আমাদের অধিকার। তিস্তা নদীর পানি ন্যায্য পাওনা আদায়ের জন্য আজকে আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে। বাংলাদেশের মানুষকে তথা উত্তরাঞ্চলের মানুষকে আন্দোলন করতে হচ্ছে। এই তিস্তার পানি বণ্টন নিয়ে আমাদের প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের মানুষের অপ্রতিবেশি আচরণ করেই চলছে।

মঙ্গলবার বিকেলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনের টানা ৪৮ ঘণ্টার ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ কর্মসূচির সমাপনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তারকে রহমান বলেন, সবার জানা আছে আজকে প্রায় ৫০ বছর হলো ফারাক্কর অভিশাপ থেকে বাংলাদেশ মুক্তি পায়নি। এখন আবার তিস্তা বাংলাদেশের জন্য আরএকটি অভিশাপ হিসেবে দেখা দিয়েছে।

তিনি আরও বলেন, গত ৫ আগস্ট আমরা দেখেছি একজন পালিয়ে গিয়েছে। স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেছে। এই স্বৈরাচার একটা কথা বলেছিল সকলের মনে আছে, কি সেই কথা, ভারতকে যা দিয়েছি সেটা সারা জীবন মনে রাখবে। ভারত শুধু স্বৈরাচারকে মনে রেখেছে। বাংলাদেশের জনগণকে মনে রাখেনি।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান